সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা, হোলির দিনেই এল বহু প্রতীক্ষিত সুখবর
সরকার অধীনস্থ সংস্থার কর্মীদেরও বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের এই ঘোষণার পর খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মনে।
হোলির দিনেই সুখবর এল সরকারি কর্মচারীদের জন্য। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে সরকারি কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সেইসঙ্গে সরকার অধীনস্থ সংস্থার কর্মীদেরও বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের এই ঘোষণার পর খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মনে।

সামনের বছরেই ওড়িশা বিধানসভার নির্বাচন। এই পরিস্থিতিতে ওড়িশার বিজেডি সরকার মাস্টারস্ট্রোক দিল সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করে। সম্প্রতি বিজেপুরা উপনির্বাচনে সাফল্য পেয়েছে বিজেডি। বিজেপিকে হারিয়ে উপনির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। তারপরই এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
২০১৭ সালের ২৯ আগস্ট সরকারি কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় ওড়িশা সরকার। এতদিনে তা কার্যকর হতে চলেছে। সেইসঙ্গে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে ওড়িশা সরকার সরকারি অধীনস্থ কর্মীদের বেতনও বৃদ্ধি করার সুপারিশ করে সংশ্লিষ্ট সংস্থার কাছে। এর ফলে আট লক্ষ কর্মচারী সুবিধা পাবেন।
এদিকে এই বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন বিরোধীরা। ভোটের দিকে চেয়েই এই সিদ্ধান্ত বলে তাঁদের অভিযোগ। সেই কারণেই এতদিন সিদ্ধান্ত কার্যকর না করে ভোটের মুখে বেতন বাড়ানোর ঘোষণা করল। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও ন্যূনতম বেতনবৃদ্ধির দাবি উঠেছে এবার।












Click it and Unblock the Notifications