VK Pandian quits: 'আই অ্যাম সরি...', বার্তা দিয়ে রাজনীতি ছাড়লেন নবীন পট্টনায়কের 'ডানহাত'
VK Pandian quits: ওডিশায় এবার মুখ থুবড়ে পড়েছে বিজেডি! প্রবল বিজেপি ঝড়ে সে রাজ্যে হারতে হয়েছে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককেও। আর এহেন ভরাডুবির পরেই রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন ভিকে পান্ডিয়ান (vk-pandian)। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের খুবই কাছের একজন সঙ্গী হিসাবে পরিচিত তিনি।
প্রচার থেকে শুরু করে এবার সে রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় ভূমিকা ছিল ভিকে পান্ডিয়ানের উপর। কিন্তু শোচনীয় হারের পরেই আলোচনা কেন্দ্রে প্রাক্তন এই আমলা। আর এরপরেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ভিকে পান্ডিয়ান (vk-pandian) -এর।

আজ রবিবার একটি ভিডিওবার্তা দিয়েছেন পান্ডিয়ান। যেখানে সক্রিয় রাজনীতি থেকে সরে আসার কথা জানান। ওই ভিডিও বার্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে গুরু হিসাবে উল্লেখ করে বলছেন, যে প্রচার আমার বিরুদ্ধে চলছিল, সেটাই বিজেডির হারের অন্যতম কারণ। এজন্য বিজেডির নেতা-কর্মীদের কাছে দুঃখপ্রকাশ করে ক্ষমাও চেয়ে নিয়েছেন।
শুধু তাই নয়, ভিকে পান্ডিয়ান (vk-pandian) -এর কথায়, ছোটবেলা থেকেই আইএএস হওয়ার স্বপ্ন ছিল এবং তা সত্যিও হয়েছে। ঠিক ১২ বছর আগে নবীন পট্টনায়কের সঙ্গে যুক্ত হয়েছিলাম। দীর্ঘ জীবনে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। বিশ্বাস রাখার জন্য বিজেডি সুপ্রিমোকে শুভেচ্ছাও জানিয়েছেন বলে রাখা প্রয়োজন, এবার ওডিশায় লোকসভা এবং বিধানসভা নির্বাচন ছিল। দুই নির্বাচনেই নবীন পট্টনায়কের দল সে রাজ্যে আশানরূপ ফল করতে পারেনি। বড় জয় পেয়েছে বিজেপি।
আর এই দায় গিয়ে পড়ে পান্ডিয়ানের উপর। মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করার সময় নবীন পট্টনায়কের ব্যক্তিগত সচিব হিসাবে কাজ করেছেন তিনি। এরপর ২০২৩ সালে চাকরি ছেড়ে বিজেডিতে যোগ দেন। দলে পান্ডিয়ানকে গুরু দায়িত্ব দেওয়া হয়। যা মোটেই ভালো চোখে নেননি নেতা-কর্মীরা।
শুধু তাই নয়, ভিকে পান্ডিয়ান তামিলনাড়ুর বাসিন্দা। আর সেই বিষয়টিকে প্রচারে তুলে ধরে বিজেপি। কার্যত 'বহিরাগত' তত্তবকে সামনে রেখে চলে প্রচার। আর সেটাই বিজেডি সরকারের পতনের অন্যতম কারণ বলে মনে করা হয়।












Click it and Unblock the Notifications