রাজস্থানেও গেরুয়া ঝড়, বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে বড় তথ্য
রাজস্থানেও গেরুয়া ঝড়ের বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। চলতি লোকসভা নির্বাচন শেষে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করেছে। সেখানে মরু রাজ্যের সমীক্ষাও আসতে চলেছে৷
শুকনো জলবায়ুর রাজ্যে এবারও পদ্মফুল ফুটবে৷ রিপাবলিক ভারত ও ম্যাটরিজ - এর সমীক্ষায় বড় তথ্য সামনে এসেছে। রাজস্থানে মোট লোকসভা আসন ২৫ টি। তার মধ্যে এনডিএ ২২ থেকে ২৪ টি আসন জিততে পারে।

বিরোধীদের ইন্ডিয়া জোটের ফলাফল মোটেও আশাজনক নয়। সেখানে তিনটি আসন পাওয়ার সম্ভাবনা আছে। অন্যান্যরা একটা আসন পেতে পারে৷ ২০১৯ সালেও রাজস্থানে বিজেপি ঝড় ছিল৷ ২৪ টি আসন এই রাজ্য থেকে বিজেপি পেয়েছিল। একটি আসন পেয়েছিল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল।
টিভি নাইন, পোলস্ট্রযাট, পিপলস ইনসাইট বুথ ফেরত সমীক্ষা সামনে এসেছে। ২৫ টি আসনের মধ্যে ১৯ টি আসন এনডিএ জিততে পারে। পাঁচটি আসন জিততে পারে এনডিএ। তার মধ্যে কংগ্রেস পেতে পারে চারটি আসন৷
চাণক্য তাদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে। এই সমীক্ষায় বিজেপি ২২ টি আসন, কংগ্রেস ২ টি আসন পেতে পারে। অন্যান্যরা পেতে পারে একটি আসন।
নিউউ ১৮ এর সমীক্ষায় আবার কিছুটা পিছিয়ে বিজেপি। রাজস্থানে ১৯ থেকে ২৩ টি আসনে জিততে পারে এনডিএ। বাকি ক্ষেত্রে ইন্ডিয়া জোট আসন পেতে পারে।












Click it and Unblock the Notifications