বন্ধ স্কুলের ক্লাসরুমে চলল অশ্লীল নাচ,মদের দেদার আসর, তদন্তে প্রশাসন

রাখী উৎসব উপলক্ষ্যে বন্ধ ছিল স্কুল , আর সেখানেই দেদার আসর বসল মদ মোচ্ছবের। ঘটনা উত্তরপ্রদেশের মির্জাপুরের।

রাখী উৎসব উপলক্ষ্যে বন্ধ ছিল স্কুল , আর সেখানেই দেদার আসর বসল মদ মোচ্ছবের। ক্লাসরুমে পরিবেশিত হল মদ, আর সঙ্গে ছিল মহিলাদের অশ্লীল নাচের আয়োজন। কারণ সেইদিন ছিল গ্রামের পঞ্চায়েত প্রধানের ছেলের জন্মদিন। আর সেই জন্মদিনের এভাবে উজ্জাপন হল বন্ধ থাকা স্কুলের ক্লাসরুমে। ঘটনা উত্তরপ্রদেশের মির্জাপুরের।

বন্ধ স্কুলের ক্লাসরুমে চলল অশ্লীল নাচ,মদের দেদার আসর, তদন্তে প্রশাসন

মির্জাপুরের জামালপুর ব্লকের তাতেরিয়ার একটি প্রাইমারি স্কুলে রাখী উৎসবের দিনের এই ঘটনার ভিডিও এখন ভাইরাল। এদিকে, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আসতেই, নড়েচড়ে বসে প্রশাসন। যার ফলে সেরাজ্যের শিক্ষামন্ত্রকের তরফে একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনায়। ভিডিওতে দেখানো হয়েছে গ্রামের পঞ্চায়েত প্রধানের ছেলের জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন পরিবেশন করা হয় মদও।

এদিকে,এই নক্কারজনক ঘটনার পরের দিন স্কুলে গিয়ে মদের খালি গ্লাস, ক্লাসরুম থেকে সরাতে হয় শিক্ষিকা ও ছাত্রদের। একমাত্র তারপরেই ক্লাস শুরু করতে পারেন শিক্ষিকারা। প্রশাসনের দাবি এই অনুষ্ঠানের জন্য় কোনও অনুমতি নেওয়া হয়নি প্রশাসনের থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+