দবিন্দরকে যাঁরা জেরা করছেন তাঁদের 'বাচ্চা' বলে কটাক্ষ ধৃত ডিএসপির! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

দিল্লিতে সংসদে হামলা থেকে শুরু করে পুলওয়ামায় জঙ্গি হামলা। সমস্ত ঘটনাতেই পর পর নিশানা যাচ্ছে জঙ্গিদের সঙ্গে ধৃত কাশ্মীরি পুলিশ কর্তা দবিন্দর সিংয়ের দিকে। আর তাকে গ্রেফতারের পর থেকেই পুলিশ জানিয়েছে , জঙ্গিদের মতো করে তাঁকে দেখছে প্রশাসন। ফলে জেরাও চলছে সেই একই কায়দাতেই। এদিকে, এনআইএ তদন্তকারীরা দবিন্দরের ফোন ফরেন্সিকে পাঠান। আর সেখান থেকেই উঠে আসে একাধিক তথ্য।

এনআইএর 'ক্র্যাক টিম' ময়দানে!

এনআইএর 'ক্র্যাক টিম' ময়দানে!

দুঁদে পুলিশ অফিসারদের নিয়ে এনআইএর তদন্তকারী দল তৈরি হয়েছে। রয়েছেনআইজি অনিল শুক্ল, ডিআইজি সোনিয়া নারাং ও এসপি অরবিন্দ নেগি ও রাকেশ বলওয়াল। আপাতত এই টিম জম্মুতে রয়েছে। আর সেই টিমই খতিয়ে দেখছে দবিন্দরের বাড়িতে উদ্ধার হওয়া জিনিসপত্র তথা দবিন্দরের ফোন।

দবিন্দরের ফোন থেকে কী কী উদ্ধার হয়েছে?

দবিন্দরের ফোন থেকে কী কী উদ্ধার হয়েছে?

দবিন্দরের ফোন পাওয়া গিয়েছে ৩৫০০ টি কনট্যাক্ট। আর সেই কনট্যাক্টে কারা কারা রয়েছেন সেই দিকে নজর রেখেছে এনাইএ-র দুঁদে অফিসারদের দল। জানা গিয়েছে, দবিন্দরের ফোনে প্রচুর অশ্লীল ভিডিও এবং ছবি উদ্ধার হয়েছে।সেই সমস্ত ছবির 'সোর্স' ঘিরেও নজর রয়েছে তদন্তকারীদের।

 ভাষাগত সমস্যা জেরায়!

ভাষাগত সমস্যা জেরায়!

ভাষাগতভাবেও একাধিক সমস্যা হচ্ছে জেরায়। এমনই তথ্য এনআইএর তদন্তকারীরা জানিয়েছেন। মূলত, দবিন্দর একজন কাশ্মীরি শিখ। আর তাকে জেরা করতে ভাষাগত সমস্যা দেখা দিচ্ছে। ত্রালের বাসিন্দা দবিন্দর হিন্দি বা ইংরেজিতে সেভাবে সরগর নয় বলে তার সঙ্গে কাশ্মীরের স্থানীয় ভাষায় জেরা চলছে।

 'যাঁরা আমাকে জেরা করছে তারা বাচ্চা'..

'যাঁরা আমাকে জেরা করছে তারা বাচ্চা'..

জানা গিয়েছে দবিন্দর সিং তার আত্মীয়দের জানিয়েছে, যে আর কয়েকদিনের মধ্যেই সে ছাড়া পাবে। তার দাবি, যে সমস্ত অফিসাররা তাকে জেরা করছেন , তারা 'বাচ্চা'। এদিকে, কোমর কষিয়ে তদন্তকারীরা জানিয়ে দিয়েছেন, জম্মুর পর্ব শেষ হতেই দবিন্দরকে আনা হবে দিল্লিতে। তারপরই শুরু হবে আসল জেরার পর্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+