Donald Trump Oath taking Ceremony: 'আমার প্রিয় বন্ধু...আবার আমরা...', ট্রাম্পকে 'বিশেষ বার্তা' মোদীর

Donald Trump Oath taking Ceremony: মার্কিন মসনদে তৈরি হল নয়া ইতিহাস! সে দেশের ৪৭তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন ট্রাম্প। আর এরপরেই নয়া মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাচ্ছ গোটা বিশ্ব। দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার জন্য ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Pm Modi-Donald Trump)।

যেখানে মিস্টার প্রেসিডেন্টকে 'প্রিয় বন্ধু' হিসাবে উল্লেখ করেছেন। শুধু তাই নয় নয়, আরও একবার একসঙ্গে ভারত এবং আমেরিকা কাজ করবে বলেও বার্তায় ইচ্ছাপ্রকাশ প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi)। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে (Donald Trump Oath taking Ceremony)।

Donald Trump Oath taking Ceremony

  • Donald Trump Oath taking Ceremony: ঠিক কি লিখেছেন প্রধানমন্ত্রী?

আমেরিকার ৪৭তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপরেই সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্টকে ট্যাগ করে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তিনি লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার জন্য আমার প্রিয় বন্ধু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন! ভারত এবং আমেরিকার মানুষের স্বার্থে আরও একবার দুই দেশে একসঙ্গে কাজ করবে।

শুধু তাই নয়, ভাল ভবিষ্যত গঠনের জন্য উন্মুখ হয়ে আছি বলেও এদিন শুভেছাবার্তায় লিখেছেন প্রধানমন্ত্রী।

Donald Trump Oath taking Ceremony: বার্তা পাঠিয়েছেন মোদী

প্রধানমন্ত্রী বন্ধু নরেন্দ্র মোদীকে এই শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন‌ ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নিমন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়নি প্রধানমন্ত্রী মোদীর। যদিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠিয়েছেন তিনি। যিনি মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বিশেষ চিঠি তুলে দেবেন ডোনাল্ড ট্রাম্পের হাতে। তাতে কি লেখা আছে তা অবশ্য স্পষ্ট নয়। অনেকেই বলছেন, ট্রাম্পের জন্য মোদীর কোনও বিশেষ বার্তা থাকতে পারে সেই চিঠিতে। আবার ভারতে আসার আমন্ত্রণও থাকার সম্ভাবনা অনেক বেশি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+