হিন্দি ভাষা নিয়ে অমিতের বক্তব্যে তীব্র ক্ষোভ বিরোধী শিবিরে

হিন্দি ভাষা দিবসে অমিত শাহের বক্তব্য ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধীরা। কিছুতেই তাঁরা অমিত শাহের আগ্রাসী মন্তব্য মেনে নিতে রাজি নন। হিন্দি ভাষা দিবসে অমিত শাহ এক দেশ এক ভাষা করার

হিন্দি ভাষা দিবসে অমিত শাহের বক্তব্য ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধীরা। কিছুতেই তাঁরা অমিত শাহের আগ্রাসী মন্তব্য মেনে নিতে রাজি নন। হিন্দি ভাষা দিবসে অমিত শাহ এক দেশ এক ভাষা করার দাবি জানিয়েছে। অর্থা‌ৎ হিন্দিকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছেন। তাতেই ক্ষেপে উঠেছেন বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছেন ভাষারও গৈরিকিকরণ করার চেষ্টা চলছে।

হিন্দি ভাষা নিয়ে অমিতের বক্তব্যে তীব্র ক্ষোভ বিরোধী শিবিরে

হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসি অমিত শাহের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, হিন্দি, হিন্দু আর হিন্দুত্বর থেকে উর্ধ্বে দেশ। হিন্দি গোটা দেশের বাসিন্দাদের মাতৃভাষাও নয়। সংবিধানের ২৯ নম্বর ধারা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার দেয়।

প্রতিবাদে সরব হয়েছে অন্যান্য রাজনৈতিক দলেন নেতা নেত্রীরাও। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অমিত শাহের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছেন, আমাদের উচিত সব ভাষা ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান জানানো। আমরা অনেক ভাষাই শিখতে পারি কিন্ত মাতৃভাষাকে কখনোই ভোলা উচিত নয়। নিজের টুইটারে হিন্দি ভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে এমনই লিখেছেন মমতা।

অন্যদিকে কর্নাটকের রাজনৈতিক দলগুলি অমিত শাহের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। অমিত শাহের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁরা বলেছেন, হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যা কখনওই বরদাস্ত করা হবে না। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দাবি করেছেন, মিথ্যে কথা বলছে বিজেপি সরকার। কোনওভাবেই এটা বরদাস্ত হবে না। এইচ ডি কুমারস্বামীও এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। হিন্দিকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে প্রধানমন্ত্রীকে দেশে কন্নড় ভাষা দিবস পালন করার দাবি জানিয়েছেন তিনি। টুইটে তিনি মোদীতে লিখেছেন সরকার যদি হিন্দি দিবস পালন করতে পারেন, তাহলে কেন কন্নড় দিবস পালন করা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+