দিল্লিতে সিসোডিয়া কাণ্ডের মাঝেই নয়া বক্তব্য পেশ নিউ ইয়র্ক টাইমসের

দিল্লির মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া শিশুদের বাসভবনে সিবিআই তল্লাশির পরেই নিউইয়র্ক টাইমস এর তরফে একটি বক্তব্য পেশ করা হয়েছে। সেখানে দিল্লি স্বাস্থ্য ব্যবস্থা ও সরকারি স্কুল নিয়ে তাদের পেশ করা প্রতিবেদন পক্ষপাতহীন বলেই দাবি করা হয়েছে।

দিল্লিতে সিসোডিয়া কাণ্ডের পর নয়া বক্তব্য পেশ নিউ ইয়র্ক টাইমসের

'দিল্লির শিক্ষা ব্যবস্থার উন্নতি নিয়ে আমাদের যে গ্রাউন্ড রিপোর্টিং করা হয়েছে তাতে কোনওরকম পক্ষপাত নেই। এবং শিক্ষা এমন একটি বিষয়ে যা নিয়ে নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে বছরের পর বছর ধরে প্রতিবেদন পেশ করা হয়েছে। নিউইয়র্ক টাইমসের সাংবাদিকতা সবসময়ই স্বাধীন এবং নিরপেক্ষ একই সঙ্গে রাজনৈতিক ও বিজ্ঞাপনদাতাদের প্রভাবমুক্ত।' এমনটাই সংবাদপত্র প্রতিষ্ঠানের বক্তব্য।

এদিন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশুদের বাড়িতে হানা দেয় সিবিআই। সেই অভিযান প্রসঙ্গেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন, দিল্লি শিক্ষাও ও স্বাস্থ্য ব্যবস্থাকে মডেল হিসেবে দেখানো হয়েছে এক মার্কিন সংবাদপত্রে। সেখানে তার সরকারের কাজের প্রশংসা করা হয়েছে। যা সহ্য করতে না পেরেই কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে।

মণীশ সিসোদিয়া আবগারি দফতরও সামলান। আর সেই সূত্রেই মদ ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ করা হয়েছে তাঁর নামে। দুর্নীতির যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে একেবারে ওপরের দিকেই মণীশের নাম রেখেছে সিবিআই।

সিবিআইয়ের অভিযোগ, মণীশ ঘনিষ্ঠরা মদ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলে তা পৌঁছে দিতেন। অর্থাৎ বেনামে সেই টাকা হাত ঘুরে মণীশের কাছেই পৌঁছত বলে দাবি করা হয়েছে।

শুক্রবার সিবিআই মোট ১৯টি জায়গায় তল্লাশি চালায়। তার মধ্যে মণীশ সিসোদিয়ার বাড়িও রয়েছে। এছাড়া প্রাক্তন শুল্ক কমিশনার আরভ গোপীকৃষ্ণ ও অন্যান্যদের বাড়িতেও সিবিআই তল্লাশি চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+