৫০ বছর বয়সে ‘নাইকা’ প্রতিষ্ঠা করে আজ বিশ্বের সবচেয়ে ধনীদের মধ্যে রয়েছেন ফাল্গুনি নায়ার
৫০ বছর বয়সে ‘নাইকা’ প্রতিষ্ঠা করে আজ বিশ্বের সবচেয়ে ধনীদের মধ্যে রয়েছেন ফাল্গুনি নায়ার
কে বলে মহিলারা সংসার সামলে ব্যবসা করতে পারেন না? ঘরে–বাইরে সমানভাবে নিজেদের প্রমাণ করেছেন আজকের যুগের নারীরা। সৌন্দর্য্য প্রসাধনীর ই–কমার্স প্ল্যাটফর্ম নাইকার প্রতিষ্ঠাতা ফাল্গুনি নায়ার সবচেয়ে ধনী মহিলা হিসাবে জায়গা করে নিয়েছেন হুরুন গ্লোবাল রিচ তালিকা ২০২২–এ। হুরুন গ্লোবাল রিচ তালিকায় শীর্ষ দশের মধ্যে জায়গা করে নিয়েছেন ভারতের ফাল্গুনি নায়ার ও তাঁর স্বামী সঞ্জয় নায়ার।

ফাল্গুনি নায়ার সবচেয়ে ধনী মহিলা
প্রথমবারের মতো ৬ জন ভারতীয় ইউনিকর্ন প্রতিষ্ঠাতা ২০২২ সালের এমথ্রিএম হুরুন গ্লোবাল রিচ তালিকায় প্রবেশ করেছেন। নাইকা আইপিও-এর সফলতার কারণে ফাল্গুনি ও সঞ্জয় নায়ারের প্রবেশ হয়েছে এই তালিকায়। হুরুন ইন্ডিয়া তাদের গবেষণা তথ্যে লিখেছেন, ‘ফাল্গুনী নায়ারের নাইকা, একটি সৌন্দর্য এবং ফ্যাশন ই-কমার্স প্ল্যাটফর্ম, ৮২ শতাংশের বেশি প্রিমিয়ামে তালিকাভুক্ত হয়েছে এবং তালিকাভুক্তির পরে মার্কেট ক্যাপ ১ লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে।'

স্বপ্রতিষ্ঠিত ধনী মহিলা
গত ১০ নভেম্বর নাইকা যখন বিএসই ও এনএসই-তে তালিকাভুক্ত হয়, নায়ারের মোট সম্পত্তির মূল্য নতুন উচ্চতায় পৌঁছেছিল। তিনি ভারতে সবথেকে স্বপ্রতিষ্ঠিত ধনী মহিলা। এই সফলতা নিয়ে নাইকার প্রতিষ্ঠাতা ও সিইও মাত্র ৬ জন ভারতীয় ধনী মহিলাদের সঙ্গে ব্লুমবার্গ বিলিয়ানেয়র ইন্ডেক্সে প্রবেশ করেন এবং ২০১২ সাল থেকে তাঁর মুকুটে আরও একটি পালক যোগ হয়।

নাইকা খোলার অনুপ্রেরণা
২০১২ সালে, নিজের ৫০ তম জন্মদিনের ঠিক আগে নাইকা প্রতিষ্ঠিত করেন ফাল্গুনী নায়ার। তার আগে তিনি দেশের প্রথমসারির একটি বিনিয়োগ ব্যাঙ্কে উচ্চ পদে কর্মরত ছিলেন। এর আগে দেশের বেশিরভাগ মহিলাই বাড়ির পাশের দোকান থেকে যাবতীয় প্রসাধনী সামগ্রী কিনতেন, এবং সেখানে বিকল্পও কম থাকার কারণে তাদের সমস্যার মুখোমুখি হতে হত। নাইকা আসার পর থেকেই প্রসাধনীা সামগ্রী কেনার সংত্জ্ঞাটাই বদলে যেতে থাকে। অনলাইনে ডেমো ভিডিও দেখার পর এই জাতীয় সামগ্রী কেনার পদ্ধতি জনপ্রিয় হয়। ফাল্গুনি নায়ার বলেন, ‘৫০ বছর বয়সে কোনও পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আমি নাইকা শুরু করি। আমি আশা করব নাইকার এই সফর আপনাদের প্রত্যেককে আপনার জীবনের নাইকা হতে অনুপ্রাণিত করতে পারে।' ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) তাঁর সংস্থা তালিকার শীর্ষে। ফাল্গুনী নায়ার, যিনি নাইকা-এর প্রায় অর্ধেক শেয়ারের মালিক এখন তাঁর সম্পত্তির মূল্য ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার কারণ তাঁর কোম্পানির শেয়ার ৮৯ শতাংশ বেড়েছে।

নাইকা এগোবে আরও বহুদূর
ফাল্গুনি নায়ার বলেন, ‘আমি সেইসব মহিলাদের পাশে এসে দাঁড়াতে চাই, যাঁরা নিজেদের জন্য সুন্দর দেখতে চান, কোনও পুরুষ বা অন্য কোনও মহিলাদের জন্য নয়।' আর এই ধারণাই ফাল্গুনি নায়ারকে নাইকা খোলার অনুপ্রেরণা দেয়। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে দীর্ঘসময় চাকরি করার পর তিনি নাইকাতে নিজের সফলতা খুঁজে পান। কিন্তু তিনি এখনও বিশ্বাস করেন তাঁর সংস্থাকে আরও বহুদূর যেতে হবে।

হুরুন গ্লোবাল রিচ তালিকা
২০২২ সালের এমথ্রিএম হুরুন গ্লোবাল রিচ তালিকায় যোগ হয়েছে রেকর্ড সংখ্যায় ৪৯০টি নতুন মুখ ৩১টি ইন্ডাস্ট্রি ও ১৭৮টি শহর থেকে। ভারত থেকে ৫১ জন ও ব্রিটেন থেকে২২ জন ধনী জায়গা পেয়েছে এই তালিকায়।












Click it and Unblock the Notifications