"NXT25" Summit: বিশ্বের মধ্যে দ্রুত গতিতে বলীয়ান হচ্ছে ভারতীয় অর্থনীতি, আলোচনায় উঠে এল আগামীর রূপরেখা

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই ভারতের অর্থনীতিকে বলীয়ান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এমডিএ সরকার। বিদেশি বিনিয়োগ যাতে আরও বেশি মাত্রায় ভারতে আসে তার জন্য সচেষ্ট মোদী সরকার। বিগত কয়েক বছরে বিশ্ব অর্থনীতিতে নিজেদের প্রভাব রাখতে সক্ষম হয়েছে ভারত। আগামীদিনে ভারতীয় অর্থনীতিতে এক নতুন যুগের সূচনা হতে চলেছে।

গ্লোবাল ইনভেস্টরস ফোরামের অন্তর্গত ইন্ডিয়া গ্লোবাল ফোরামের 'NXT25' শীর্ষ সম্মেলন থেকেই ভারতের বিনিয়োগের বাজার, আর্থিক সংস্কার এবং কৌশল গত অংশীদারিত্ব সম্পর্কে একটি বিস্তারিত রূপরেখা পাওয়া গেল। আগামী ২৫ বছর বিশ্ব অর্থনীতিতে ভারতের প্রভাব কী হতে পারে সেই বিষয়ে একটা স্বচ্ছ ধারনাও উঠে এল এই মঞ্চ থেকেই।

NXT25 Summit

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এমডি এবং সিইও আশিস চৌহান এই আলোচনা সভাতে বলেছেন, বিনিয়োগকারীদের আস্থাই এই গতিশীলতা বৃদ্ধির কারণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করে তিনি আরও উল্লেখ করেন, আগামী দিনে ভারতের ৮০ শতাংশ সম্পদই অ-বস্তুগত হবে। ভবিষ্যতে বেশিরভাগ সম্পদ অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হবে।

বিশ্বব্যাপী আর্থিক গতিশীলতার কথা বলতে গিয়ে সোরিন ইনভেস্টমেন্টসের প্রতিষ্ঠাতা সঞ্জয় নায়ার জানিয়েছেন, শুল্কের মাধ্যমে কোনও কিছুকে লুকিয়ে রাখার দিন শেষ হয়ে আসছে। বেসরকারি ক্ষেত্রগুলিকেও তাদের সরবরাহ ব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে। বাজারকে আরও বৈচিত্রপূর্ণ করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রকে আরও প্রসারিত করতে হবে। রপ্তানিতে প্রবেশ করতে চাইলে আরও নিয়ম মেনে করতে হবে। এখানেই বিনিয়োগকারীদের সুবিধা।

ক্যাপিটাল মার্কেটসের প্রেসিডেন্ট শিব সেহগল ভারতের মূলধন বাজার এবং তাতে অস্থিরতা প্রসঙ্গে বলেন, শেষ কয়েক বছরে আমরা বিনিয়োগে ভালো রিটার্ন এবং কম অস্থিরতার বিষয়টি লক্ষ্য করছি। গত সেপ্টেম্বর -অক্টোবর থেকেই এই বিষয়টি স্থির ছিল, তবে বর্তমানে এই বিষয়ে কিছু অস্থিরতা থাকবে, এটাই বাজারের প্রকৃতি। একইসঙ্গে দুর্দান্ত খবর এবং দুর্দান্ত দাম পাওয়া যায় না। কয়েক মাসের মধ্যেই এই চিত্রটা পাল্টে যাবে।

এই বিষয়ে টাইটান ক্যাপিটাল এবং স্ন্যাপডিলের সহ-প্রতিষ্ঠাতা কুণাল বাহল বলেন, এই দেশে আমাদের অনেক ব্যবসা আছে যা সমস্যার সমাধান করে। তবে আমাদের আরও গভীরভাবে ভাবতে হবে এবং দীর্ঘমেয়াদি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Take a Poll

ইন্ডিয়া গ্লোবাল ফোরাম আয়োজিত 'NXT25' শীর্ষ সম্মেলনে মঞ্চে বিভিন্ন কোম্পানির সিইও, এমডি, প্রধানরা উপস্থিত ছিলেন। তারা আগামী দিনের ভারতের শিল্প-বাণিজ্য এবং অর্থনীতির উপর আলোকপাত করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+