নুপুর শর্মাই ছিলেন দিল্লিতে কেজরিওয়ালের প্রতিপক্ষ, তাঁর কারণেই মুখ পুড়ছে বিজেপির
নুপুর শর্মাই ছিলেন দিল্লিতে কেজরিওয়ােলর প্রতিপক্ষ, তাঁর কারণেই মুখ পুড়ছে বিজেপির
যাঁকে নিয়ে এখন চরম অস্বস্তিতে কাটাচ্ছে গেরুয়া শিবির। সেই নুপুর শর্মা একটা সময়ে দিল্লিতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন বিজেপির। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তাঁকে মুখ করে লড়েছিল বিজেপি। শিক্ষিতা পেশায় আইনজীবী ছিলেন তিনি। শিক্ষিত বুদ্ধিজীবী নেত্রীর উপরেই ভরসা করেছিলেন শাহরা। সেই নেত্রীর কারণে আজ মুখ লোকাতে হচ্ছে বিজেপিকে। টেিলভিশনের অনুষ্ঠানে নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই বিশ্ব জুড়ে ভারতের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে।

কে নুপুর শর্মা
এক কথায় বলতে গেেল বিজেপির হেভিওয়েট নেত্রী। যার উপর ভরসা রাখেন শাহ-মোদীরা। সেকারণেই মুখপাত্রের মত গুরুদায়িত্ব দেয়া হয়েছিল তাঁকে। পেশায় আইনজীবী নুপুর শর্মা। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিকস নিয়ে পড়াশোনা করার পর এলএলবি নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি। তারপরেইআইন নিয়ে পড়াশোনা করেন তিনি। লন্ডন স্কুল অব ইকনোমিক্স থেকেও পড়াশোনা করেছিলেন তিনি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত তিনি। ২০০৮ সােল দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জিতে সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। সেখান থেকে বিজেপির যুব মোর্চার ন্যাশনাল এগজিকিউটিভ কমিটির সদস্য ছিলেন তিনি।

কেজরিওয়ালের প্রতিপক্ষ
২০১৫ সােলর দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়েছিলেন তিনি। অরবিন্দ কেজরিওয়ালের প্রতিপক্ষ হিসেবে বিজেপি তাঁকে ভরসা করেছিল। মাত্র ৩১ হাজার ভোটে হারতে হয়েছিল নুপুর শর্মাকে। সেই নির্বাচনের সুবাদেই বিজেপি কেন্দ্রীয় নেতত্বের কাছাকাছি আসার সুযোগ পান তিনি। বরাবরই উগ্র রাজনীতিবিদ ছিলেন তিনি। নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার আগে একাধিকবার বিতর্কিত কাজে জড়িয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে নুপুর শর্মার বিরুদ্ধে এফআইআর হয়েছিল। ভোট পরবর্তী হিংসার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বাংলার মানুষকে বাঁচানোর আর্তি জানিয়েছিলেন তিনি। বাংলার পুলিশের হাতে গ্রেফতারি এড়াতে শেষ পর্যন্ত আদলতে গিয়ে জামিন নিয়েছিলেন তিনি। সেসময় মোদী শাহ সকলের সমর্থন পেয়েছিলেন নুপুর।

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য
সেই নুপুর শর্মার কারণেইএখন মুখ পুড়ছে বিজেপির। আরবের দেশগুলির কাছে মুখ লোকাতে হচ্ছে তাঁদের। নুপুর শর্মাকে ইতিমধ্যেই পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে বরখাস্ত করা হয়েছে। এদিকে নুপুর শর্মাকে প্রাণে মারার হুমকি আসতে শুরু করেেছ। শুধু পার্টি থেকে সাসপেন্ড করলে হবে না তাঁকে গ্রেফতার করতে হবে দাবি উঠেছে। ইতিমধ্যেই সমন পাঠিয়েছে পুলিশ। নুপুর শর্মার নিরাপত্তায় বাড়ােনা হয়েছে।

কোন ঠাসা বিজেপি
নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে যাকে বলে আন্তর্জাতিক মহলে কোনঠাসা হয়ে পড়েছে বিজেপি। আরব দেশগুলি ইতিমধ্যেই ভারতীয় পন্য বর্জন করতে শুরু করেছে। কাতার, সৌদি আরব থেকে শুরু করে একাধিক দেশ সরব হয়েছে ভারতের বিরুদ্ধে। ভারতীয় দূতদের তলব করে কড়া নিন্দা করেছে তারা। আরবের দশগুলির কাছে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications