করোনাকালে আত্মহত্যার পরিমাণ বেড়েছে ১০ শতাংশ, তালিকায় শীর্ষে দিনমজুরেরা! বলছে রিপোর্ট
করোনাকালে আত্মহত্যার পরিমাণ বেড়েছে ১০ শতাংশ, তালিকায় শীর্ষে দিনমজুরেরা! বলছে রিপোর্ট
করোনা সঙ্কটের জেরে গত প্রায় দেড় বছরের বেশি সময় ধরে তীব্র আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। এমনকী এই সঙ্কটময় পরিস্থিতিতে অনেকটাই পড়েছে আম-আদমির জীবনমান। সবথেকে বেশি খারাপ হয়েছে সমাজের প্রান্তিক মানুষদের অবস্থা। আর তারফলে দেশব্যাপী অনেকটাই বেড়েছে আত্মহত্যার পরিমাণ।

কী বলছে ন্যাশান্যাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রেকর্ড
দেশের প্রায় ২৫% দিনমজুর ২০২০ সালে আত্মহত্যা করছেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি সূত্রে এই দাবি করা হয়েছে। জানা গিয়েছে দিন মজুর আত্মহত্যার তালিকার শীর্ষে তামিলনাড়ু (৬৪৯৫), তারপরেই মধ্য প্রদেশ (৪,৯৪৫)। এরপরেই মহারাষ্ট্র (৪১৭৬), তেলেঙ্গানা (৩৮৩১) এবং গুজরাত (২,৭৫৪)। অন্যদিকে খানিকটা হলেও স্বস্তিতে রয়েছে বাংলা। এর আগে দেশে আত্মহত্যার ঘটনায় একটানা তিন বছর তৃতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গ। এ বছর চতুর্থ স্থানে নেমে এল বাংলা।

কী বলছে গত দশ মাসের পরিসংখ্যান
এদিকে গত দশ মাসে দেশে ১,৫৩,০৫২ জন আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে। যা গত বছরের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি। তবে জীবিকার দিক থেকে দেখলে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছেন দিন মজুরেরা (২৪.৬ শতাংশ)। গত বছর দেশে প্রায় ১ লক্ষ ৫৩ হাজার মানুষ আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে ৩৭ হাজার ৬৬৬ জনই দিনমজুর।

তালিকায় দ্বিতীয় স্থানে গৃহবধুরা
অন্যদিকে মানসিক অবসাদে ভুগে আত্মহত্যার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গৃহবধূরা (১৪.৬ শতাংশ)। পরিসংখ্যান দিয়েছে একটি চমকপ্রদ তথ্য। যাঁরা আত্মহত্যা করেছেন, তাঁদের মধ্যে অবিবাহিত পুরুষের সংখ্যা সর্বাধিক বলে জানা যাচ্ছে। এদিকে ২০১৮ পর্যন্ত আত্মহত্যার নিরিখে ১০%-এর নীচে ছিলেন বেকার ব্যক্তি। কিন্তু শেষ দুই বছরে সেই সংখ্যা ১০%-এর উপরে। ২০২০ সালে শতাংশ সামান্য বেড়ে আবার ১০.২%।

বিয়ে ও প্রেমজনিত কারণে বেড়েছে আত্মহত্যা
অন্যদিকে বিয়ে ও প্রেমজনিত কারণে আত্মহত্যা করেছেন যথাক্রমে ৫ ও ৪.৪ শতাংশ ব্যক্তি। পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে আত্মহত্যার পথ বেছে ১.৪ শতাংশ পড়ুয়া। এদিকে সমাজবিজ্ঞানীরা বলছেন, গত ৭ বছর অর্থাৎ মোদি সরকারের জমানায় এই সংখ্যা ধাপে ধাপে বেড়ে দ্বিগুণ হয়েছে। আর এখানেই বেড়েছে চিন্তা। এদিকে এই রিপোর্ট সামনে আসার পর তা নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়াতেও পড়ে গিয়েছে আলোড়ন।












Click it and Unblock the Notifications