ভিড় বাড়ছে জেলে, ক্ষমতার অতিরিক্ত কয়েদি রাখায় শীর্ষে উত্তরপ্রদেশ

জায়গা নেই জেলে, ক্ষমতার অতিরিক্ত কয়েদি রয়েছে ভারতের অধিকাংশ কারাগারে। এমনই রিপোর্ট প্রকাশ্যে এসেছে এনসিআরবি-র রিপোর্টে। ২০১৭ সালে ভারতের কারাগারগুলিতে বন্দিদের সংখ্যা কয়েকগুণ বেড়েছে।

জায়গা নেই জেলে, ক্ষমতার অতিরিক্ত কয়েদি রয়েছে ভারতের অধিকাংশ কারাগারে। এমনই তথ্য প্রকাশ্যে এসেছে এনসিআরবি-র রিপোর্টে। ২০১৭ সালে ভারতের কারাগারগুলিতে বন্দিদের সংখ্যা কয়েকগুণ বেড়ে গিয়েছে। তাতে শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ।

পাঁচ বছরে কয়েদি সংখ্যার রেকর্ড বৃদ্ধি

পাঁচ বছরে কয়েদি সংখ্যার রেকর্ড বৃদ্ধি

এনসিআরবি-র পরিসংখ্যান বলছে গত পাঁচ বছরে কয়েদি সংখ্যায় রেকর্ড বেড়েছে ভারতের সংশোধনাগারগুলিতে। ২০১২ থেকে ২০১৭ সালে কয়েদি সংখ্যায় বৃদ্ধি হয়েছে ১১৫.১ শতাংশ। একেকটি কারাগারে ঠাসাঠাসি করে রাখা হচ্ছে কয়েিদদের। তাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যদিও খুব একটা প্রকাশ করা হয়নি। তবে কারাগারে কয়েদি সংখ্যা বাড়ায় পরিবেশ যে অস্বাস্থ্যকর হয়েছে তাতে কোনও সন্দেহ নেই। সরকার বরাদ্দ সুযোগ সুবিধাগুলি পাচ্ছেন না তাঁরা। পরিসংখ্যান বলছে ২০১২ সালে যেখানে ৩,৮৫,১৩৫ জন কয়েদি ছিল সেটা ২০১৭ সালে বেড়ে হয়েছে ৪,৫০,৬৯৬ জন।

শীর্ষে উত্তর প্রদেশ

শীর্ষে উত্তর প্রদেশ

অপরাধ প্রবণতায় যেমন শীর্ষে রয়েছে যোগীর রাজ্য উত্তর প্রদেশ স্বাভাবিকভাবেই কয়েদির সংখ্যাতেও শীর্ষে রয়েছে যোগীর রাজ্য। ১৬৫ শতাংশ কয়েদি ঠাসাঠাসি করে রয়েছে উত্তর প্রদেশের জেলগুলিতে। ১০০ জনের থাকায় জায়গায় রয়েছে ১৬৫ জন। তারপরেই রয়েছে ছত্তিশগড়। সেখানেও এক একটি জেলে ১০০ জনের থাকার জায়গায় রয়েছে ১৫৭ জন। নকশাল আন্দোলনের জেরে এই রাজ্যে হিংসার ঘটনা বেশি ঘটেছে। গত পনেরো বছর ধরে হিংসা বিধ্বস্ত রয়েছে এই রাজ্যে। প্রায় ৬০০০ বিচারাধীন বন্দি রয়েছে এই রাজ্যের কারাগারগুলিতে।

তৃতীয় স্থানে দিল্লি

তৃতীয় স্থানে দিল্লি

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। মহিলাদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা এখানে কমলেও। খুন সহ একাধিক অপরাধ বেড়েছে। দিল্লির কারাগার গুলিতে ১০০ জন কয়েদি রাখার জায়গায় রয়েছে ১৫১ জন করে কয়েদি। এদের মধ্যে আবার ভিভিআইপি বন্দিও রয়েছেন। তাঁদের আলাদা বন্দোবস্ত করতে গিয়ে সাধারণ কয়েদিদের অবহেলা করা হচ্ছে। সেকারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লির জেলগুলিতে।

এদিকে তালিকার একেবাের শেষে রয়েছে লাক্ষাদ্বীপ। এখানে কয়েদি সংখ্যা মাত্র ৩.১ শতাংশ। তার অন্যতম কারণ লাক্ষাদ্বীপে অপরাধ নেই বললেই চলে। জনসংখ্যাও নগন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+