দেশে ৩ মাসে সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা, মহারাষ্ট্রে ৩ হাজারের বেশি সংক্রমণ

দেশে ৩ মাসে সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা, মহারাষ্ট্রে ৩ হাজারের বেশি সংক্রমণ

দেশে ৩ মাসে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা বাড়ল। যা ভয় ধরাচ্ছে দেশবাসীকে। কড়া বিধিনিষেধের লাগামা টানা হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই নিয়ন্ত্রনে আনা গিয়েছিল করোনা গ্রাফ। কিন্তু বেশ কয়েকদিন ধরে ক্রমশই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয় কেসের সংখ্যা। জুন মাসের শুরুতে যেখানে করোনার গ্রাফ দেখা গিয়েছিল ১৮ হাজার (কম বেশী), সেখানে সেই সংখ্যা এখন দ্বিগুণ ছাপিয়ে গেছে। তা ৪০ হাজারের গণ্ডি পেরিয়েছে। রীতিমত ভয় ধরাচ্ছে এই কোভিড গ্রাফ। অনেকের মতে, আবারও কি পুরানো দিন ফিরছে!

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক সূত্রে কী জানা গেল

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, একদিনে ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন। যা বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই বেশি। আর এর উদ্বেগের মধ্যেই শুধু মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮১ জন। থেমে নেই মুম্বইও, সেখানকার করোনা গ্রাফ বেশ উদ্বেগ বাড়াচ্ছে, একদিনে আক্রান্ত হয়েছেন সংখ্যা ২ হাজার জন। হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়ছে।

প্রাণ হারিয়েছেন ১০ জন

প্রাণ হারিয়েছেন ১০ জন

দেশে ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ১০ জন। এখনও পর্যন্ত ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৫৭ জন। একদিনে অনেকটাই বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। কেরলে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪১৫ জন, দিল্লি ৬৫৫ টি কেস, কর্ণাটকে ৫২৫ টি মামলা এবং হরিয়ানা ৩২ টি মামলা রয়েছে। ভারতে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৪০ হাজার ৩৭০ জন। অ্য়াকটিভ কেসের হার বেড়ে দাড়িয়েছে ০.০৯ শতাংশ জানা গিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী। গত ২৪ ঘণ্টায় মোট ৩ লক্ষ ৪৪ হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

 মোট কতজন সুস্থ হয়েছেন

মোট কতজন সুস্থ হয়েছেন

তবে করোনা থেকে সুস্থ হয়েছেন অনেকেই। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ভারতে ৪ কোটি ২৬ লক্ষ ৪৮ হাজার ৩০৮ জন কোভিড থেকে সুস্থ হয়েছেন। তাঁদের মধ্যে একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৪,২১৬ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৬৯ শতাংশ। করোনা গ্রাফ এতটা বাড়ায় বেশ চিন্তিত সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+