বিধ্বংসী বন্যা কাটিয়ে নয়া আতঙ্কে কেরল, নতুন করে মৃত্যু ১৫ জনের
বিধ্বংসী বন্যা কেড়ে চারশোরও বেশি মানুষের প্রাণ। ঘর ছাড়া বহু, নিখোঁজদের খোঁজে আজও তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছে কেরলের প্রশাসন।
বিধ্বংসী বন্যা কেড়ে চারশোরও বেশি মানুষের প্রাণ। ঘর ছাড়া বহু, নিখোঁজদের খোঁজে আজও তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছে কেরলের প্রশাসন। এমন এক পরিস্থিতেত নয়া সমস্যার সম্মুখীন সেখানের মানুষ। এবার সমস্যা ইঁদুর বাহিত এক রোগকে ঘিরে।

বন্যার পর কেরলে ইঁদুর বাহিত জ্বর লেপ্টোস্পিরোসিসের আতঙ্ক গ্রাস করছে কেরলকে। এপর্যন্ত এই জ্বরের শিকার হয় নতুন করে কেরলে মৃত্যু হয়েছে ১৫ জনের। যদিও কেরলের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন , এ নিয়ে অত্যধিক আতঙ্কগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই। এপর্যন্ত পশুবাহিত রোগে কেরলে মৃত্যু হয়েছে অনেকেরই। কোঝিকোড মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪০ জন ভর্তি হয়েছেন ইঁদুর বাহিত রোগের সমস্যা নিয়ে।
কেরল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে , যাবতীয় পরিস্থিতি মোকাবিলার জন্য উপযুক্ত পরিমাণ ওষুধ মজুত রয়েছে। বিনামূল্য এই সমস্ত ওষুধ দেওয়া হচ্ছে রোগীদের।












Click it and Unblock the Notifications