কুম্ভমেলায় আইএস-এর 'লোন উল্ফ' হামলা রুখতে চলছে ভারতের এই প্রস্তুতি
আসন্ন কুম্ভ মেলায় জঙ্গি সংগঠন আই এর হামলার হুমকিকে মোটেও হালকা ভাবে নিচ্ছে না ভারত। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে মেলায় ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডো পাঠাচ্ছে কেন্দ্র।
আসন্ন কুম্ভ মেলায় জঙ্গি সংগঠন আই এর হামলার হুমকিকে মোটেও হালকা ভাবে নিচ্ছে না ভারত। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে মেলায় ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডো পাঠাচ্ছে কেন্দ্র। এজন্য নেওয়া হয়েছে বহু পরিকল্পনা। জানা গিয়েছে, লোন উল্ফ কায়দায় আইএস-এর তরফে হতে চলেছে এই হামলা।

কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছে , জঙ্গি মডিউলের স্লিপিং সেলের সদস্যরা গাড়িতে বিস্ফোরক ভরে প্যারিসের কায়দায় হামলা চালাতে পারে। হামলা রুখতে গোপনে এনএসজি কমান্ডোদের একটি দলকে ইউরোপে পাঠিয়েছে ভারত। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসবেন এই কমান্ডোরা।

এরআগে, ১০ মিনিটের একটি অডিও ক্লিপ প্রকাশ করে জঙ্গিরা দাবি করে যে তারা কুম্ভমেলায় হামলার ছক কষতে চলেছে। এই হুমকিকে হালকাভাবে নিতে চাইছে না কেন্দ্র। হমকিতে বলা হয়েছে, দল বেঁধে নয় লোক উলফ কায়দায় হামলা হবে। অর্থাৎ একজন জঙ্গি একাই তছনছ করে দেবে অনেক কিছু । উল্লেখ্য, এই অডিও ক্লিপটি মালায়লাম ভাষাতে প্রকাশ করা হয়।












Click it and Unblock the Notifications