ন’জন ভিভিআইপির নিরাপত্তা থেকে সরছে NSG কমান্ডো, বড় সিদ্ধান্ত শাহের মন্ত্রকের

NSG: 'জেড প্লাস' নিরাপত্তা পান এমন ন'জন ভিভিআইপির নিরাপত্তা থেকে সরছে NSG কমান্ডো! আগামী মাস থেকেই সেই সমস্ত ভিভিআইপির সুরক্ষা যাচ্ছে সিআরপিএফ (CRPF) এর হাতে। এমনটাই সিদ্ধান্ত অমিত শাহে মন্ত্রকের। গত কয়েক বছর আগেই এই বিষয়ে সিদ্ধান্ত নেন সরকার।

কিন্তু কার্যকর করা যায়নি। অবশেষে জেড প্লাস' নিরাপত্তা পান এমন ন'জন ( security of 9 'Z Plus' category VIPs) ভিভিআইপির নিরাপত্তা থেকে সরানো NSG এর Black Cat কমান্ডোদের।

cabinet meeting

স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ CRPF দেশের ভিআইপি নিরাপত্তার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীদের নিয়ে একটি নতুন ব্যাটালিয়ন তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কাদের সুরক্ষায় এখনও NSG?

প্রকাশিত খবর অনুযায়ী, NSG এর Black Cat কমান্ডোদের নিরাপত্তা রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বসপা সুপ্রিমো মায়াবতী, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বর্ষীয়ান বিজেপি নেতা এবং প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এল কে আদবানি, কেন্দ্রীয় নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিজেপি নেতা এবং ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং যেমন এই সুরক্ষা বলয়ে আছেন, তেমনই জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ, এনসি সুপ্রিম ফারুক আবদুল্লা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সুরক্ষার দায়িত্বেও এনসিজি রয়েছে।

তবে খুব শীঘ্রই এই সমস্ত ভিভিআইপির নিরাপত্তা সিআরপিএফের হাতে তুলে দেওয়া হবে। বলে রাখা প্রয়োজন, গত কয়েক বছর ধরে দেশের ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন 'ব্ল্যাক ক্যাট' কমান্ডোরা। কিন্তু গত চার বছর আগে নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নেয় ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব থেকে এনএসজিকে সরানোর। কিন্তু বিভিন্ন ভাবে তা হয়নি। এবার তা কার্যকর করার পথে হাঁটতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+