৩৭০ ধারা বাতিলের পরই কাশ্মীরে পৌঁছে দায়িত্ব নিয়ে নিয়েছেন অজিত ডোভাল

কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলেন ২৪ ঘণ্টার মধ্যেই গ্রাউন্ড জিরোওয় পৌঁছে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মঙ্গলবার সকালেই শ্রীনগরে পৌঁছে গিয়েছেন তিনি।

কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রাউন্ড জিরোওয় পৌঁছে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মঙ্গলবার সকালেই শ্রীনগরে পৌঁছে গিয়েছেন তিনি। সেখানে আধিকারিকদের নিয়ে পরিস্থিতি পর্যালোচনায় করেছেন অজিত ডোভাল। নতুন দুই কেন্দ্রশাসিত রাজ্যের প্রশাসনিক ক্ষমতার হস্তান্তর যাতে সুষ্ঠুভাবে বিনা বাঁধায় চলতে পারে সেদিকে নজর রাখতেই ডোভালের এই শ্রীনগর সফর‌।

কাশ্মীরে জিরো টলারেন্স নীতি

কাশ্মীরে জিরো টলারেন্স নীতি

৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা অশান্তি বাঁধাতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। উপত্যকার জনজীবনে কোনও রকম ব্যাঘাত আনতে দেওয়া যাবে না। এক্ষেত্রে মোদী সরকার একেবারেই জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে বলে সরকারি আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

শুরু ম্যাপ তৈরির প্রক্রিয়া

শুরু ম্যাপ তৈরির প্রক্রিয়া

কেন্দ্রের নির্দেশ মেনে ইতিমধ্যেই নতুন দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ম্যাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবার সরকারি নিয়ম মেনে প্রশাসনিক স্তরেও একাধিক রদবদল করা হবে। পুরনো সবকিছু সাফ করে একেবারে নতুন ধাঁচে সাজবে কাশ্মীর এবং লাদাখের প্রশাসনিক ব্যবস্থা। আর পাঁচটা কেন্দ্র শাসিত অঞ্চলের নিয়ম এখানেও কার্যকর হবে।

কাজ চলছে তৎপরতার সঙ্গে

কাজ চলছে তৎপরতার সঙ্গে

সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে মোদী সরকার‌। এখনও কাশ্মীরের একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিসের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, এখনও পর্যন্ত উপত্যকায় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। উত্তর, দক্ষিণ ও মধ্য কাশ্মীর একেবারেই শান্তিপূর্ণ রয়েছে। একাধিক রাজ্যের বসবাসকারী কাশ্মীরিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হয়েছে।

নজর মোদী-শাহের

নজর মোদী-শাহের

প্রতিনিয়ত কাশ্মীরের পরিস্থিতির উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ। সবটাই যাতে সুষ্ঠু থাকে সেকারণে অজিত ডোভালকে সেখানে পাঠানো হয়েছে। যতদিন না নতুন প্রশাসনিক পরিকাঠামো তৈরি হচ্ছে ততদিন তিনি সেখানে থাকবেন বলে সূত্রের খবর‌।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+