অমিত শাহের নির্দেশ, নিজামুদ্দিনে মসজিদ সমস্যার সমাধান করলেন সেই অজিত দোভাল

অমিত শাহের নির্দেশ, নিজামুদ্দিনে মসজিদ সমস্যার সমাধান করলেন সেই অজিত দোভাল

নিজামুদ্দিন মার্কাজের প্রধান মৌলনা সাদ যখন বাঙালিওয়ালি মসজিদ খালি করতে দিল্লি পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলির আবেদন উপেক্ষা করছেন, সে কথা পৌঁছে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কানেও। তিনি সেই সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে অনুরোধ করেন সমস্যার সমাধানের জন্য।

রাতেই ঘটনাস্থলে অজিত দোভাল

রাতেই ঘটনাস্থলে অজিত দোভাল

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২৮-২৯-এর মধ্যরাত, ২ টোর সময় অজিত দোভাল পৌঁছে যান মার্কাজে। সেখানে গিয়ে মৌলনা সাদকে বোঝান। মৌলনা সাদকে রাজি করানো হয় সেখানে থাকা মানুষজনের কোভিড-১৯ টেস্ট করার জন্য। পাশাপাশি তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানোর জন্যও কথা বলেন।

দোভালের যাওয়ার পরেই হাসপাতালে ভর্তি একের পর এক তবলিঘি কর্মী

দোভালের যাওয়ার পরেই হাসপাতালে ভর্তি একের পর এক তবলিঘি কর্মী

অজিত দোভাল গিয়েছিলেন রবিবার। এরপর থেকে পরপর ১৬৭ জন তবলিঘি কর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়। মসজিদ চত্বর পরিষ্কার করে দেওয়া হয়।

দোভালের সঙ্গে বিভিন্ন মুসলিং সংগঠনের ভাল যোগাযোগ

দোভালের সঙ্গে বিভিন্ন মুসলিং সংগঠনের ভাল যোগাযোগ

বছরের পর বছর ধরে গোয়েন্দা বিভাগে কাজের জেরে দেশ বিদেশে মুসলিম সংগঠন কিংবা তাদের আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন অজিত দোভাল।

আগে থেকেই ঘটনা অমিত শাহ, দোভালের নজরে

আগে থেকেই ঘটনা অমিত শাহ, দোভালের নজরে

এর আগে করিমনগরে ইন্দোনেশিয়া থেকে আসা নয়জনের শরীরের নমুনা পরীক্ষায় করোনার হদিশ পাওয়া যায়। সূত্রের খবর অনুযায়ী, সেই সময় থেকেই পরিস্থিতি নজরে ছিল অমিত শাহ ও অজিত দোভালের। এই নয়জনের রিপোর্ট পজেটিভ হওয়ার পরের দিনই সবকটি রাজ্য সরকারকে এব্যাপারে সতর্ক করা হয়।

 দ্বিতীয় দফার পদক্ষেপ

দ্বিতীয় দফার পদক্ষেপ

নিজামুদ্দিনের মসজিদ খালি করার পর এবার দ্বিতীয় দফার অপারেশন শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সংস্থাগুলি এর মধ্যে থেকে বিদেশিদের খুঁজে বের করতে চেষ্টা শুরু করেছে। তাঁরা ভিসা আইন ভেঙেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মসজিদের অনুষ্ঠানে যেমন ২০০-র বেশি বিদেশি ছিলেন, তেমনই দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৮০০ জন হাজির ছিলেন সেখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+