উপত্যকা সফরের আগে কাশ্মীর পরিস্থিতি নিয়ে ইউরোপীয় প্রতিনিধিদের কী বললেন ডোভাল?

আজ কাশ্মীরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে জম্মু ও কাশ্মীর যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের ২৮ জন প্রতিনিধি।

আজ কাশ্মীরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে জম্মু ও কাশ্মীর যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের ২৮ জন প্রতিনিধি। তার আগে সোমবার প্রতিনিধিদলের সদস্যরা দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। ডোভালের সঙ্গে বৈঠকে বসেন প্রতিনিধিরা। সেই বৈঠকে তাঁদের কাছে জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি ব্যাখ্যা করা হয়।

সন্ত্রাসবাদ রুখতে ভারত জিরো টলারেন্স নীতিতে অটল, প্রতিনিধিদের জানালেন ডোভাল

সন্ত্রাসবাদ রুখতে ভারত জিরো টলারেন্স নীতিতে অটল, প্রতিনিধিদের জানালেন ডোভাল

বৈঠকের পর সরকারি বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ইউ প্রতিনিধিদের স্বাগত জানাচ্ছেন। তাঁর আশা, জম্মু ও কাশ্মীর সহ এই প্রতিনিধিদের ভারতের বিভিন্ন রাজ্য সফর ফলপ্রসূ হবে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈপরীত্য সম্পর্কে তাঁদের বোঝাপড়া সমৃদ্ধ হবে। একই সঙ্গে তাঁরা বুঝতে পারবেন, এই অঞ্চলগুলোর উন্নয়ন ও প্রশাসনে সরকার কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি ভারতের পক্ষ থেকে ইউর সাংসদদের কাছে দাবি করা হয়, সন্ত্রাসবাদীদের যারা মদদ দেয়, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। সন্ত্রাসবাদ রুখতে ভারত জিরো টলারেন্স নীতিতে অটল।

কাশ্মীর নিয়ে পাকিস্তানের তৈরি চিত্র তুলে ধরলেন ডোভাল

কাশ্মীর নিয়ে পাকিস্তানের তৈরি চিত্র তুলে ধরলেন ডোভাল

কাশ্মীর নিয়ে পাকিস্তানের তৈরি করা ভুল চিত্রকে প্রতিনিধিদের সামনে তুলে ধরতে ডোভাল তাঁদের কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করেন। ডোভাল প্রতিনিধিদের জানা যে কাশ্মীরে এই মুহূর্তে গতিবিধি সংক্রান্ত কোনও নিষেধাজ্ঞা নেই। মোবাইল ও ল্যান্ডলাইন পরিষেবাও ১০০ শাতংশ সচল বলে প্রতিনিধিদেরকে বলেন জোভাল। পাশাপাশি জরুরি সামগ্রী ও ওষুধ পর্যপ্ত পরিমাণে মজুত করা রয়েছে বলেও প্রতিনিধিদেরকে জানানো হয়।

পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে ভারতের পদক্ষেপ

পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে ভারতের পদক্ষেপ

এছাড়া পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপ রুখতে ভারতের পদক্ষেপগুলোর সঙ্গে প্রতিনিধিদের অবগত করান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি তাদেরকে জানান, কী ভাবে কাশ্মীরের সাধারণ মানুষের উপর পাকিস্তান গোলাবর্ষণ করছে এবং জঙ্গিরা জনজীবন ব্যহত করার চেষ্টা করছে।

কাশ্মীরের বর্তমান পরিস্থিতি

কাশ্মীরের বর্তমান পরিস্থিতি

গত ৫ অগাস্ট ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করে। একটি জম্মু ও কাশ্মীর, অন্যটি লাদাখ। একই সঙ্গে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী দেওয়া ওই রাজ্যের বিশেষ অধিকারগুলোও বাতিল করা হয়। সেই থেকে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি করা হয় বেশ কিছু নিষেধাজ্ঞা। বন্দী করা হয় বিচ্ছিনতাবাদী ও কাশ্মীরি রাজনৈতিক দলের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের শতাধিক নেতা-নেত্রীকে। এরপরই বিরোধীরা মানবাধিকার হরণের অভিযোগ তোলে সরকারের বিরুদ্ধে। পাকিস্তানও কাশ্মীর পরিস্থিতি নিয়ে গলা ফাঁটাতে থাকে আন্তর্জাতিক স্তরে। এই অবস্থায় গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের সদস্যরা মানবাধিকার রক্ষায় সরব হওয়ার পরই উপত্যকা সফরের সিদ্ধান্ত নেয় ইউ-র সাংসদদের এই দল।

মেহবুবা মুফতির মেয়ে ইলতিজার টুইট

মেহবুবা মুফতির মেয়ে ইলতিজার টুইট

ইউ-র সাংসদদের সফর উপলক্ষে বন্দী প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি টুইট করে বলেন, "আশা করব, সাধারণ মানুষজনের সঙ্গে মিশতে ইউ-র সাংসদদের স্বাধীনতা দেওয়া হবে। স্থানীয় ডাক্তার, মানুষজন ও মিডিয়ার সঙ্গে ইউর সাংসদদের খোলামেলা কথা বলতে দেওয়া হবে। কাশ্মীর ও পৃথিবীর মধ্যে যে লৌহ কপাট খাড়া করা হয়েছে তা খুলে দেওয়া হোক।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+