দিল্লি থেকে মুম্বইয়ে আছড়ে পড়ল NRS এর প্রতিবাদের ঝড় ! প্রতিবাদে কর্মবিরতিতে সোচ্চার গোটা দেশ

সোমবার রাতে এনআরএস -এ চিকিৎসকদের ওপর রোগীর পরিবারের হামলার ঘটনার পর থেকেই ধরনায় সেখানের জুনিয়র ডাক্তাররা। দাবি একটাই , দিতে হবে সঠিক নিরাপত্তা, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের আশ্বাসবাণী চেয়ে চলেছে ধরনা। তবে বৃহস্পতিবার সেই ধরনায় কান না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন , অবিলম্বে জুনিয়র চিকিৎসকদের যোগ দিতে হবে কাজে, নয়তো খালি করতে হবে হস্টেল। এরপর ধরনার রাস্তা থেকে সরে আসা তো দূর অস্ত, বাংলার চিকিৎসকমহল হাঁটতে থাকে গণ ইস্তফার পথে। আজ সেই প্রতিবাদে শামিল গোটা দেশের চিকিৎসকরা।

মুম্বইয়ের ছবি

এদিন সকাল থেকে মুম্বইয়ের চিকিৎসকরা প্রতিবাদে নামেন। মৌন মিছিল করে গোটা ঘটনার তীব্র নিন্দা করেন তাঁরা। যেভাবে চিকিৎসকদের ওপর হামলা চালানো হয়েছে, তা নিঃসন্দেহে প্রশাসনিক ব্যর্থতা বলেও দাবি করেছে মুম্বইয়ের চিকিৎসকরা।

এইমস -এ ধর্মঘট!

এইমস এর রেসিডেন্ট ডাক্তারদের তরফে বৃহস্পতিবার থেকেই জানানো হয়েছিল জোরালো প্রতিবাদ। এদিন দিল্লিতে সেই প্রতিবাদের জেরে শুরু হয় ধরনা। চরম বিপর্যস্ত হয়ে যায় চিকিৎসা পরিষেবা।

শিলিগুড়িতে ধরনায় চিকিৎসকরা

এদিন বাংলা জুড়েও রীতিমতো প্রতিবাদে গর্জে ওঠেন চিকিৎসকরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও চলে চিকিৎসকদের ধরনা।

হায়দরাবাদে প্রতিবাদ

এনআরএস কাণ্ডের জেরে হায়দরাবাদেও গর্জে ওঠেন চিকিৎসকরা। সেখানের চিকিৎসকদের তরফে এদিন প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। একউ সঙ্গে প্রতিবাদে শামিল হয়েছেন মধ্যপ্রদেশের চিকিৎসকরা ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+