দল ভারী করছেন মোদী, ঘনিষ্ঠ নৃপেন্দ্র মিশ্র ও পিকে মিশ্রকে মন্ত্রিসভায় জুড়লেন প্রধানমন্ত্রী
ডোভালের পর এবার আরও দুই ঘনিষ্ঠকে মন্ত্রিসভায় জায়গা করে দিলেন নরেন্দ্র মোদী। মুখ্যসচিব এবং অতিরিক্ত মুখ্য সচিব পদে নৃপেন্দ্র মিশ্র ও প্রমোদ কুমার মিশ্রকে পুণর্বহাল করলেন তিনি।
ডোভালের পর এবার আরও দুই ঘনিষ্ঠকে মন্ত্রিসভায় জায়গা করে দিলেন নরেন্দ্র মোদী। মুখ্যসচিব এবং অতিরিক্ত মুখ্য সচিব পদে নৃপেন্দ্র মিশ্র ও প্রমোদ কুমার মিশ্রকে পুণর্বহাল করলেন তিনি।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশাসনিক পর্যায়ে বড় বেশি রদবদল করেননি তিনি। নিজের ঘনিষ্ঠ আইএএস অফিসারদেরই পুণর্বহাল করেছেন তিনি।
এই দুই অফিসারকেই মন্ত্রিসভায় পদ দিয়েছেন মোদী। ডোভালের পর্যায়েই মন্ত্রিসভার বিশেষ পদে বসানো হয়েছে তাঁদের। অর্থমন্ত্রকের বিশেষ পদ দেওয়া হয়েছে নৃপেন্দ্র মিশ্রকে। অন্যদিকে ব্যবস্থাপনার কূটনৈতিক পদে দেওয়া হয়েছে।
২০১৯ সালের ৩১ মে শেষ হয়ে গিয়েছিল তাঁদের কর্যকালের মেয়াদ। নৃপেন্দ্র মিশ্র ১৯৬৭ সালের ব্যাচের উত্তর প্রদেশ থেকে পাস করেছিলেন। অন্যদিকে পি কে মিশ্র ১৯৭২ সালের গুজরাত আইএএস ব্যাচ। এই দুই আইএএস অফিসার গত পাঁচ বছর ধরে মোদীর সঙ্গে কাজ করছেন। দুজনের মোদীর ঘনিষ্ঠ বলেই খবর। সেকারণেই পরবর্তী পর্যায়েও মোদী এই দুই বিশ্বস্ত সৈনিকের উপরেই ভরসা করছেন বেশি।












Click it and Unblock the Notifications