গোয়ার মন্ত্রীর বিকিনি পরা ছবি ইন্টারনেটে, মামলা রুজু

কিছুদিন আগে গোয়ার পূর্তমন্ত্রী সুদীন ধাবলিকর বলেছিলেন, "বিকিনি ভারতের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। তাই গোয়ার সৈকতে বিকিনি নিষিদ্ধ করা উচিত।" তাঁর এই কথা নিয়ে সমালোচনা শুরু হয়। গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর জানিয়ে দেন, গোয়ার ছেলেমেয়েরা ছোটো থেকে বিকিনি দেখেই বড় হয়। তাই বিকিনি নিষিদ্ধ করার কোনও প্রশ্ন নেই।
এর পরই ইন্টারনেটে একটি ছবি দেখা যায়। সেখানে সুদীন ধাবলিকর বিকিনি পরেছেন! এ নিয়ে বিস্তর হইচই শুরু হয়। পুলিশে অভিযোগ জানান মন্ত্রীমশাই। মালুম হয়, ছবিটি আসল নয়। কেউ ফটোশপে তা সম্পাদনা করে ইন্টারনেটে আপলোড করে দিয়েছে। কম্পিউটারের আইপি অ্যাড্রেসের খোঁজ করে দেখা যায়, সেটি আমেরিকার। পুলিশি তদন্তে আরও মালুম হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম সাভিও আলমেইদা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন।
গোয়া পুলিশের ডিএসপি দীনরাজ গোভেকর বলেন, অভিযুক্তের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৬(বি) এবং ৬৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁকে আমেরিকা থেকে গ্রেফতার করে নিয়ে আসা হবে কি না, এই প্রশ্ন অবশ্য এড়িয়ে যান তিনি। শুধু বলেছেন, সাধারণ থানা থেকে মামলাটি পাঠানো হয়েছে সাইবার অপরাধ দমন শাখায়। এ বার যা করার, তারাই করবে। এই ঘটনায় সারা গোয়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বলা ভালো, পূর্তমন্ত্রী বিজেপি নেতা নন, মহারাষ্ট্র গোমন্তক পার্টির সদস্য। গোয়ায় এরা বিজেপি-র সহযোগী।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications