'সারা দেশে এনআরসি হবে', ফের সরব হয়েই হুঙ্কার অমিত শাহের

আলোচনা, গুঞ্জন এরাজ্যের ট্রেনে , ট্রামে বাসে শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরেই। রাজনৈতিক মহল থেকেও এই ইস্যুতে আসছে একের পর এক মন্তব্য। এবার সেই এনআরসি নিয়ে রীতিমতো গর্জে উঠলেন অমিত শাহ।

আলোচনা, গুঞ্জন এরাজ্যের ট্রেনে , ট্রামে বাসে শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরেই। রাজনৈতিক মহল থেকেও এই ইস্যুতে আসছে একের পর এক মন্তব্য। এবার সেই এনআরসি নিয়ে রীতিমতো গর্জে উঠলেন অমিত শাহ। অসমের পর এবার গোটা দেশেই এনআরসি চালু করার কথা জানিয়েছেন তিনি।

সারা দেশে এনআরসি হবে, ফের সরব হয়েই হুঙ্কার অমিত শাহের

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে গিয়ে অমিত শাহ , সাফ বার্তায় বলে দেন, 'আমরা দেশের বাকি অংশেও এনআরসি করব। আর সারা দেশের জন্য একটি ন্যাশনাল রেজিস্টার তৈরি করব। ' এরপরই অমিত শাহের প্রশ্ন, 'কোনও ভারতীয় কি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়াতে অবৈধভাবে থাকতে পারেন? না তো! তাহলে অন্য দেশের বাসিন্দারা অবৈধভাবে কীকরে কোনও বৈধ নথি ছাড়া ভারতে থাকবেন? এই জন্যই আমি বিশ্বাস করি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন (এনআরসি) লাগু করতে হবে।'

প্রসঙ্গত, অসমে এনআরসি ঘিরে দেশ জুড়ে সমালোচনার ঝড় ধেয়ে আসে বিজেপির দিকে। ঘটনায় খানিকটা অস্বস্তিতে পড়ে যায় অসমের বিজেপি সরকারও। তবে যাবতীয় কর্মকাণ্ডের পর অসম দেখতে চলেছে দেশের বৃহত্তম 'ডিটেনশন সেন্টার' । যেখানে এনআরসি থেকে বহিষ্কৃত নাগরিকরা থাকতে চলেছেন। প্রসঙ্গত, এই এনআরসি-র তালিকা থেকে অসমে ১৯ লাখ জনের নাম বাদ গিয়েছে। যা ঘিরে রীতিমতো বিপাকে পড়ে যান অসমের বহু পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+