২০২৪ সালের লোকসভা ভোটের আগেই গোটা দেশে হবে এনআরসি, হুঙ্কার অমিত শাহের

২০২৪ সালের লোকসভা ভোটের আগেই গোটা দেশে হবে এনআরসি, হুঙ্কার অমিত শাহের

রাজ্যসভার পর আবারও এনআরসি নিয়ে হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডে নির্বাচনি প্রচারে গিয়ে আবারও এনআরসি নিয়ে কথা বললেন তিনি। অমিত শাহ বলেছেন ২০২৪ সালের লোকসভা ভোটের আগে গোটা দেশে এনআরসি চালু করা হবে বলে ঘোষণা করেছেন তিনি।

নির্বাচনি প্রচারে এনআরসি জুজু

নির্বাচনি প্রচারে এনআরসি জুজু

ঝাড়খণ্ড দ্বিতীয় দফায় বিধানসভা ভোটের আগে আবার এনআরসি জুজু নিয়ে হাজির হলেন অমিত শাহ। ঝাড়খণ্ডের চক্রধর পুরে নির্বাচনী প্রচারে গিয়ে অমিত শাহ রীতিমত হুঁশিয়ারির সুরে বলেছেন প্রত্যেকটি বেআইনি অনুপ্রবেশকারীকে দেশ থেকে ছুড়ে ফেলা হবে।

এনআরসির কারণেই পশ্চিমবঙ্গে ধরাশায়ী বিজেপি

এনআরসির কারণেই পশ্চিমবঙ্গে ধরাশায়ী বিজেপি

পশ্চিমবঙ্গে এনআরসি যে বিরূপ প্রভাব ফেলেছে বিজেপিতে তা প্রমাণ করে দিয়েছে তিনটি কেন্দ্রের উপ নির্বাচন। খড়গপুর সদর কেন্দ্রটিও বিজেপির হাত থেকে বেরিয়ে গিয়েছে। এনআরসির কারণেই যে এই অবস্থা সেটা মেনে নিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতিও। ঝাড়খণ্ডে আবারও সেই ইস্যুতেই ভোট যুদ্ধ জয় পেতে চাইছে বিজেপি। এতে বিরূপ ফল হবে কিনা সেটাই এখন দেখার।

কংগ্রেসকে আক্রমণ

কংগ্রেসকে আক্রমণ

এনআরসি নিয়ে রাহুলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন রাহুল গান্ধী এনআরসি চালু না করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেটা কোনও ভাবেই মেনে নেওয়া হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অযোধ্যা প্রসঙ্গ তুলে অমিত শাহ অভিযোগ করেছেন কংগ্রেস চেয়েছিল সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি পিছিয়ে যাক। অযোধ্যা ইস্যুতেও নির্বাচনি প্রচারে সরব হয়েছেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+