এনআরসি ইস্যু অসমের 'হিমন্ত আমলে' কোনদিকে যাবে! শপথ পাঠের পরই বিজেপির মুখ্যমন্ত্রী খুললেন মুখ
এনআরসি ইস্যু অসমের 'হিমন্ত আমলে' কোনদিকে যাবে! শপথ পাঠের পরই বিজেপির মুখ্যমন্ত্রী খুললেন মুখ
মসনদে বসতেই হিমন্ত বিশ্বশর্মার সামনে কার্যত অসমের বুকে একের পর এক চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। ভোটের আগেও এনআরসি কাঁটা বিদ্ধ করেছে অসম বিজেপিকে। আর ভোট পরবর্তী পরিস্থিতিতে হিমন্ত বিশ্বশর্মার সামনে এবার অসমের বুকে একাধিক চ্যালেঞ্জের মধ্যে অন্যতম বড় ইস্যু এনআরসি। এদিন শপথ পাঠের পর অসমের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এনআরসি ইস্যু নিয়ে কী বললেন দেখা যাক।

শপথ পাঠ
গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে এদিন আড়ম্বরে আয়োজিত অনুষ্ঠাবনে শপথ পাঠ করেন অসমের নব নিযুক্ত মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। রাজ্যপাল জগদীশ মুক্তি তাঁকে শপথ পাঠ করান। এরপরই হিমন্ত বিশ্বশর্মা একাধিক ইস্যু নিয়ে মুখ খোলেন।

এনআরসি নিয়ে হিমন্তের বার্তা
এদিন হিমন্ত বিশ্বশর্মা সাফ জানান, তাঁর সরকার চায় অসমে ফের একবার এনআরসির তালিকার পুর্ননিশ্চিতকরণ করতে। তবে , অসমের সীমান্ত এলাকার জেলাগুলির ২০ শতাংশ এলাকা থেকে এই পুর্ননিশ্চিতকরণের কাজ করার বার্তা দিয়েছেন হিমন্ত। এছাড়া অসমের অন্যান্য জেলার ১০ শতাংশের ক্ষেত্রে এই পদক্ষেপ চায় তাঁর সরকার। ফলে এনআরসি ইস্যুতে সর্বানন্দ আমলের পর নতুন করে হিমন্ত বিশ্বশর্মার আমলে কী হতে পারে, তার আঁচ এদিনই দিয়েছেন নব নিযুক্ত মুখ্যমন্ত্রী।

উলফা ইস্যুতে হিমন্ত বার্তা
এদিকে, অসমে অন্যতম সমস্যা উগ্রপন্থাও যে হিমন্ত বিশ্বশর্মাকে ভাবাচ্ছে তা শপথ পাঠের প্রথম দিনই জানান দিয়েছেন তিনি। তিনি এদিন বলেন, ' আমি আর্জি জানাই উলফা কমান্ডার ইন চিফ পরেশ বলুয়া যাতে হিংসার রাস্তা ছেড়ে আলোচনার টেবিলে বসেন। দুই পক্ষকেই শান্তির জন্য এগিয়ে আসতে হবে। '

চ্যালেঞ্জের নাম কোভিড!
প্রসঙ্গত, এর আগে অসমের স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন হিমন্ত বিশ্বশর্মা দেখেছেন উত্তরপূর্বের রাজ্যে কোভিড কত বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সেই পরিস্থিতির পর এদিন শপথ পাঠের পর অসমের মুখ্যমন্ত্রী বলেন, ' অসমের কোভিড পরিস্থিতি বেশ ভয়াবহ। আমাদের দৈনিত আক্রান্তের সংখ্যা ৫ হাজার পেরিয়েছে। আমরা মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসেই এই বিষয়ে সমস্ত রকমের দিক থেকে আলোচনা করব। কোভিড রুখতে নেওয়া হবে পদক্ষেপ।'

কোভিড ও অসম
এদিন অসমের নব নিযুক্ত মুখ্যমন্ত্রী সাফ জানান, যতক্ষণ না পর্যন্ত অসমে কোভিডকে রোখা যাচ্ছে , ততক্ষণ পর্যন্ত উত্তরপূর্বে কোভিড নিয়ন্ত্রণ সম্ভব নয়। অসমে বিজেপির দ্বিতীয় সরকার আগামীকাল থেকেই যে কোভিড রপখতে রূপরেখা তৈরি করবে, তা এদিনই জানান হিমন্ত।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications