আপাতত সরকারের অ্যাজেন্ডাতেই নেই এনআরসি!, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
সরকারের অ্যাজেন্ডাতে এখনই এনআরসি নেই। নিজের পুরোনো বক্তব্য থেকে সরে এসে সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, দেশ জুড়ে সিএএ বিরোধী এই অশান্তির আবহেতে কি এনআরসি-কে আপাতত ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হল। সেই প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, 'আমি কখনই বলিনি যে এখন এনআরসি হবে। এখন সিএএ নিয়ে আলোচনা করার সময়।' পাশাপাশি সিএএ নিয়ে বিরোধঈরা মিথ্যা প্রচার চালাচ্ছে বলেও তাদের এক হাত নেন তিনি।

'প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে এখন এনআরসি আসছে না'
একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'প্রধানমন্ত্রীজি সাফ জানিয়ে দিয়েছেন যে এখন এনআরসি কোনও ভাবেই আসছে না। আর আমি নিজেও বলছি যে এনআরসি নিয়ে সরকারের মধ্যেই এখনও কোনও আলোচনা হয়নি।'

'এনআরসি নিয়ে কোথায় এমন কথা কবে বলেছি?'
এরপর তাঁকে এনআরসি নিয়ে তাঁর আগের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি কোথায় এমন কথা কবে বলেছি? আমি বারবাপ বলছি, এখন আবার বলছি, এখন সময় হল সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আলোচনা করে দেশের মানুষের ভুল বোঝাকে শুধরে দেওয়া। বিরোধীরা নতুন এই আইন নিয়ে মানুষের মধ্যে বিভিরান্তি সৃষ্টি করছে।'

'সিএএ ও এনআরসি আলাদা'
তিনি আরও বলেন, 'সিএএ ও এনআরসি, এই দুটি সম্পূর্ণ ভাবে আলাদা দুটি জিনিস। সিএএ-তে এরকম কোনও ধারা নেই যেখানে এনআরসি নিয়ে কথা বলা হয়েছে। বিরোধীরা মানুষের সামনে যে বক্তব্য রাখছে তা না দেখএ একবার আইনটি পড়ে দেখুন। বিরোধীরা মিথ্যা প্রচার চালাচ্ছে। আমি প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধীকে বলতে চাই যে, আপনারা যে এই প্রতিদিন বলছেন যে এই আইনের জেরে গরিব মানুষরা নাগরিকত্ব হারাবে। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে আপনারা একটি ধআরা দেখান এই আইনে যেখানে এটি লেখা রয়েছে।'

বিরোধীদের আক্রমণ
এরপর দেশে চলমান অশান্তি ও হিংসা প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ বলেন, 'এই বিরোধিতা হচ্ছে কারণ বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের ভুল বুঝিয়েছে। এটা রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিরোধিতা। মানুষদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানো হয়েছে। আমরা এই বিরোধিতা আশা করিনি। যারা যারা এই আইনের বিরোধিতা করছে তারা আইনিটির বিষয়ে জানে না।' তিনি পাল্টা কংগ্রেসকে প্রশ্ন ছুঁড়ে দেন যে, 'আপনাদের রাজ্যে কেন দাঙ্গা হচ্ছে?'

মহারাষ্ট্র ও ঝাড়খাণ্ডে দলের হার
এদিক মহারাষ্ট্র ও ঝাড়খাণ্ডে দলের হার প্রসঙ্গে স্বররাষ্ট্রমন্ত্রী বলেন, 'মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে দলের হার নিয়ে আমাদের আত্মসমীক্ষণ প্রয়োজন। আমরি বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছি। আমি এই হারের পূর্ণ দিয়িত্ব নিচ্ছি।'












Click it and Unblock the Notifications