অসমে এনআরসি:তালিকা থেকে দুই মেয়ের নাম বাদের পর অসহায় মায়ের প্রশ্ন 'এবার কি আত্মহত্যা করব'!
এনআরসি ইস্যুতে অসমে এক অসহায় মায়ের কাহিনি
'ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন'এর চূড়ান্ত তালিকা ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে অসমে। আর এই তালিকা প্রকাশ ঘিরে রীতিমতো উত্তাপের পারদ চড়ছে। চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে অসমের ১৯ লাখ মানুষের নাম। এঁদের দেশ তাহলে কোনটা? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রশ্ন তুলছেন তালিকা থেকে বাদ যাওয়া বহু মানুষও। এদিকে, এনআরসির আওতায় পরিচিতি ভাগাভাগির জেরে অসমের মীনা হাজারিকা পড়েছেন ওক অদ্ভুত সমস্যায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম তুলে ধরেছে এই খবর।

মীনা হাজারিকার নাম এনআরসি-র তালিকায় থাকলেও, তাঁর দুই সন্তান বর্ণালী আর মিঠু বাদ পড়েছে এই তালিকা থেকে। মীনার দাবি, তাঁর দুই মেয়ের সমস্ত নথি বলছে তারা ভারতের বাাসিন্দা, অথচ নাম বাদ পড়েছে এনআরসির তালিকা থেকে। এমন পরিস্থিতিতে মীনার প্রশ্ন, 'আমি কি বাংলাদেশী'?' আমি কি আত্মহত্যা করব এবার?' দুই মেয়েকে চিরকালের মতো ছেড়ে দিতে হবে, আর মা কে কাঁটাতারের এপারে থেকে যেতে হবে, এই ভাবনা মীনার মাথায় আসলেই ভয়ে আতঙ্কে শিউরে উঠছেন মীনা। এখনও পর্যন্ত মীনা জানেন না, এমন পরিস্থিতিতে তিনি কী করবেন। কোন দিকে যাবেন। কার দ্বারস্থ হলে সমস্ত সমস্যার সমাধান হবে।
মীনার দাবি, এনআরসির জন্য প্রয়োজনীয় নথি পেতে এমনিতেই বহু টাকা খরচ হয়ে গিয়েছে মীনার। সর্বভারতীয় সংবাদপত্রে এমনই দাবি করেছেন মীনা। আর সবশেষে মীন জানতে পারেন, তাঁর মেয়েদের নাম বাদ পড়েছে নামের বানানের ভুল লেখার জন্য। কিন্তু বাদ পড়ে যাওয়ার পর এখন চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়ে গিয়েছে এনআরসি-র । এমন এক পরিস্থিতিতে কী হবে তা ভেবেই আতঙ্কিত মীনা।












Click it and Unblock the Notifications