অসমে এনআরসি নিয়ে বড় পদক্ষেপ আজ! জারি ১৪৪ ধারা

অসমে এনআরসি নিয়ে বড় পদক্ষেপ আজ! জারি ১৪৪ ধারা

আজই এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এর চূড়ান্ত তালিকা ঘোষিত হতে চলেছে অসমে। আর তার আগে থেকেই কার্যত থমথমে পরিস্থিতি উত্তরপূর্ব ভারতেরর এই রাজ্যে। গোটা অসম জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। প্রশাসনিক মহলের তরফে গোটা রাজ্য জুড়ে পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শান্তি স্থাপনের আর্জি জানানো হয়েছে।

অসমে এনআরসি নিয়ে বড় পদক্ষেপ আজ! জারি ১৪৪ ধারা

এদিকে অসম এখন থমথমে। গোটা অসম জুড়ে ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন। এরইমধ্যে সূত্রের খবর, অসমে চার মিলিয়ন মানুষকে রাখা হয়েছে এনআরসির তালিকার বাইরে। প্রসঙ্গত, এনআরসি চালু নিয়ে এর আগে একাধিক বিতর্ক, হিংসা, অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা গিয়েছে অসমে। তালিকা থেকে বাদ যাওয়া নাম ঘিরে রাজনৈতিক বিতর্কও তুঙ্গে উঠেছিল। এরকম এক পরিস্থিতিতে বহু মামলা পৌঁছে যায় সুপ্রিমকোর্টে।

উল্লেখ্য, দেশের মধ্যে প্রথমবার এনআরসি লাগু হয়েছে অসমে। এর আগে ১৯৫১ সালে এনআরসির তালিকা আপডেট হয়। এরপর ২০১৯ এর এই চূড়ান্ত তালিকায় কী থাকে তা নিয়ে রয়েছে কৌতূহল। এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই এনআরসির চরম বিরোধীতা করে এসেছেন। এনআরসি নিয়ে বহু বিজেপি বিরোধী নেতাও মুখ খুলেছেন। এমন পরিস্থিতিতে আজ ঘটনাচক্র কোনদিকে এগিয়ে যায় তা নজরে রয়েছে সমস্ত মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+