এনআরসি তালিকা উধাও কাণ্ডে এক প্রাক্তন মহিলা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের
এনআরসি তালিকা উধাও কাণ্ডে এক প্রাক্তন মহিলা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের
জাতীয় নাগরিকপঞ্জি তথা এনআরসির ওয়েবসাইট থেকে তালিকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় নড়েচড়ে বসল অসম প্রশাসন। জানা গিয়েছে, এনআরসির মতো স্পর্শকাতর বিষয়ের পাসওয়ার্ড আত্মসমর্পণ না করার জন্য কর্তৃপক্ষ প্রাক্তন চুক্তিবদ্ধ এক মহিলা সহকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অন্যদিকে এক স্বেচ্ছাসেবী সংস্থাও রাজ্যের এনআরসির প্রাক্তন সমন্বয়কারী প্রতীক হাজেলার বিরুদ্ধে এনআরসি রেকর্ড নিয়ে গরমিল করার জন্য অভিযোগ দায়ের করেছে।

অজুপি বড়ুয়ার বিরুদ্ধে এইফআইআর দায়ের করা হয় যাঁর ইস্তফা হাজেলার স্থানান্তর হওয়ার সঙ্গে মিলে যায়। এনআরসি তথ্য রেকর্ড পদ্ধতির পাসওয়ার্ড আত্মসমর্পণ না করেই ওই মহিলা ইস্তফা দেন। অসমের এনআরসির জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে থেকে কাদের নাম তালিকায় উঠল আর কাদের নাম বাদ গেল, তার পূর্ণাঙ্গ তালিক তৈরির জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোকে। জানা গিয়েছে, এই ঘটনার পর উইপ্রোর সঙ্গেও চুক্তি বাতিলের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
এফআইআর অনুযায়ী, ওই মহিলা ১১ নভেম্বর তাঁর ইস্তফা দেওয়ার পর নিজের দায়িত্ব অন্যকে দিয়ে যান কিন্তু তিনি সরকারি এনআরসির ই–মেলের পাসওয়ার্ড আত্মসমর্পন করেননি। এনআরসি কর্তৃপক্ষ তাঁর সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেন এমনকী লিখিতভাবেও তাঁকে মনে করিয়ে দেওয়া হয়। কিন্তু ওই মহিলার পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। এনআরসির পক্ষ থেকে বলা হয় যে, 'যেহেতু তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন, তাই তাঁর কাছে পাসওয়ার্ড রাখার আর অধিকার নেই। সরকারি গোপন আইন লঙ্ঘনের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।’ তিনি জানিয়েছেন যে গত বছরের ১৫ ডিসেম্বর থেকে এনআরসির তথ্য অফলাইনে চলে যায় কারণ উইপ্রো প্রদত্ত ক্লাউড পরিষেবাটি পুনর্নবীকরণ হয়নি। উইপ্রোকে ইতিমধ্যেই তা জানানো হয়েছে। তারা ডাটা লাইভ দেওয়ার পরই তা পুনরায় প্রকাশ্যে চলে আসবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications