ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রারও হবে না রাজ্যে, জানিয়ে দিল নবান্ন
এনআরসি, নাগরিকত্ব আইনের পর এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার বা এনপিআরও হবে না রাজ্যে। ঘোষণা করল নবান্ন।
এনআরসি, নাগরিকত্ব আইনের পর এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার বা এনপিআরও হবে না রাজ্যে। ঘোষণা করল নবান্ন। কারণ এনআরসি করতে গেলে আগে এনপিআর করতে হবে মোদী সরকারকে। তাই প্রথম ধাপটাই বন্ধ করে দিয়ে এনআরসির পথ বন্ধ করে দিল রাজ্য সরকার। ২০১১ সালে এবং ২০১৫ সালে হয়েছিল এলপিআর। তারপরে আবার ২০২১ সালে এনপিআর করার কথা ছিল রাজ্যে। কিন্তু আগে থেকেই সেটা হবে না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কাজেই ২০২১ সালে যে জনগণনা হবে তার সঙ্গে আর এনপিআর হবে না রাজ্যে। প্রসঙ্গত উল্লেখ্য ২০২১ সালেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করেই মমতার এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ বিধানসভা উপনির্বাচনে এনআরসি জিগিরই বিজেপিকে ধরাশায়ী করেছে রাজ্যে। বিধানসভা ভোটের আগে এনপিআর করতে না দিয়ে আরও বেশি ভোট ব্যাঙ্ক দখলে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছেন মমতা। এমনই মনে করছে রাজনৈতিক মহল।
সূত্রের খবর ইতিমধ্যেই এনপিআর করার জন্য বেশ কিছু জেলায় প্রশিক্ষণ শুরু হয়েছিল। কিন্তু নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যের উত্তপ্ত পরিস্থিতি বিবেচনা করেই নবান্ন এনবিআর বাতিলের সিদ্ধান্ত নেয়। যদিও এনপিআরের চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি। ২০১১ সালের এনপিআররের খসড়াও প্রকাশ করা হয়নি। ২০১৫ সালে সেই খসড়ার উপরেই কিছু রদবদল করা হয় মাত্র। কিন্তু তা কখনও প্রকাশ্যে আনেনি সরকার।












Click it and Unblock the Notifications