উত্তর-পূর্বে জোটে ধাক্কা! ভোটের পরই বিজেপির সঙ্গ ছাড়ছে মণিপুরের সঙ্গী দল

উত্তর-পূর্ব ভারতে বিরাট ধাক্কা খেল বিজেপি। মনিপুরের জোট থেকে সমর্থন তুলে নিচ্ছে নাগা পিপলস ফ্রন্ট। এদিন শনিবার তাঁরা এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।

উত্তর-পূর্ব ভারতে বিরাট ধাক্কা খেল বিজেপি। মনিপুরের জোট থেকে সমর্থন তুলে নিচ্ছে নাগা পিপলস ফ্রন্ট। এদিন শনিবার তাঁরা এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। লোকসভা ভোট পর্ব মিটলেই জোট থেকে সমর্থন তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন এনপিএফ-এর মুখপাত্র আচুম্বেকো কিকোন।

বিজেপির সঙ্গ ছাড়ছে মণিপুরের সঙ্গী দল

সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন দলের মুখ্য কার্যালয়ে দীর্ঘক্ষণ এই নিয়ে বৈঠক হয়েছে। এবং তারপরই বিজেপির নেতৃত্বাধীন মনিপুর সরকার থেকে আমরা সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এনপিএফ-এর অভিযোগ, বিজেপি তাঁদের কথা শুনছে না। যার ফলে বিজেপির নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন তুলে নেওয়া ছাড়া তাঁদের কাছে আর কোনও উপায় নেই।

যদিও এনপিএফ-এর এই সিদ্ধান্তের ফলে মনিপুরের সরকার পড়বে না। কারণ ৬০ সদস্যের বিধানসভায় বিজেপির এই মুহূর্তে ২৯ জন বিধায়ক রয়েছেন। এনপিপির আছে চারজন। এলজেপির একজন, নির্দল একজন ও তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক রয়েছেন।

এনপিএফ-এর অভিযোগ ২০১৭ সালে মনিপুরের জোট সরকার তৈরি হওয়ার পর থেকে বিজেপি জোট সঙ্গীদের সম্মান করেনি। এবং সেই অবস্থা বাড়তে বাড়তে আজকে এনপিএফ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এদিকে বিজেপির অভিযোগ, জোটে যোগ দেওয়ার সময় কোনও দাবিদাওয়ার কথা হয়নি। তবে এখন এনপিএফ একাধিক দাবি শুরু করেছে যা মেনে নেওয়া যায় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+