Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নাগাল্যান্ডেও ইতিহাস তৈরির পথে বিজেপি! এনপিএফকে হারিয়ে সরকার দখল সময়ের অপেক্ষা

নাগাল্যান্ডে বিজেপি জোটসঙ্গী ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক পিপলস ফ্রন্টকে সঙ্গে নিয়ে সরকার গড়তে চলেছে।

নাগা পিপলস ফ্রন্টে ভাঙন ধরিয়ে নাগাল্যান্ডে জোট সরকার গঠনের পথে বিজেপি। ভোটের আগে পর্যন্ত নাগা পিপলস পার্টি নাগাল্যান্ডে ৬০টি আসনের মধ্যে ৪৫টিতে জিতে ছিল। তবে এদিন ভোটের চিত্র পরিষ্কার হতেই দেখা যাচ্ছে, বিজেপি জোটসঙ্গী ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক পিপলস ফ্রন্টকে সঙ্গে নিয়ে সরকার গড়তে চলেছে।

নাগাল্যান্ডেও ইতিহাস তৈরির পথে বিজেপি! এনপিএফকে হারিয়ে সরকার দখল সময়ের অপেক্ষা

অর্থাৎ আর একটি উত্তর-পূর্বের রাজ্য বিজেপির দখলে আসতে চলেছে। আপাতত যা ট্রেন্ডিং তাতে এনপিএফ ২০টি আসনে এগিয়ে ও ৩টিতে জিতে রয়েছে। এনডিপিপি ১৮টি আসনে এগিয়ে ও ২টি জয়ী হয়েছে। বিজেপি ৮টি আসনে এগিয়ে রয়েছে, জিতেছে ১টিতে। জেডিইউ ৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ৫টি আসনে।

ফলে দেখা যাচ্ছে, জোটসঙ্গী এনডিপিপিকে নিয়ে বিজেপি ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে। সবকিছু ঠিক থাকলে বিজেপি নাগাল্যান্ডে এই প্রথম ক্ষমতায় জোটসঙ্গী হিসাবে আসতে চলেছে।

এনডিপিপি প্রার্থী ও দলের প্রধান নেইফিউ রিও ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে রয়েছেন। এর আগে ১১ বছর নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এবারও জোট সরকারে তাঁরই মুখ্যমন্ত্রী হওয়ার সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

এবছরের জানুয়ারি মাসেই নাগা পিপলস ফ্রন্ট ভেঙে বেরিয়ে এসে এনডিপিপি-তে যোগ দেন। এই দলটি ২০১৭ সালের মে মাসে তাঁর হাত ধরেই তৈরি হয়েছে। পরে তিনি সরাসরি দলের নেতা হিসাবে যোগ দিয়েছেন। বিজেপির সঙ্গে হাত ধরে ৪০টি আসনে এনডিপিপি লড়ছে। বাকী ২০ আসনে বিজেপি লড়াই করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+