Lok Sabha Election: রাজনীতিতে বিনোদনের ছোঁয়া, প্রেক্ষাগৃহে বসেই দেখুন লোকসভা ভোটের ফলাফল
দেশজুড়ে চলছে সপ্তম দফার লোকসভা ভোট। গণতন্ত্রের উৎসবের শেষ পর্যায় শনিবার। মডেল কোড অফ কন্ডাক্ট ১৬ মার্চ কার্যকর হয়েছিল, সেদিন ভারতের নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল। প্রথম দফার ভোট গ্রহণ হয়েছিল ২০ এপ্রিল। শনিবার সপ্তম দফার মধ্য দিয়েই ভোট গ্রহণ পর্বের সমাপ্তি হবে। এরপর অপেক্ষা ফল ঘোষণার।
২০২৪ সালের লোকসভা নির্বাচন সপ্তম এবং চূড়ান্ত পর্যায়ের ভোট গ্রহণ পর্ব আজ বিকেল পাঁচটায় শেষ হবে। সবার চোখ এখন ৪ জুন, ভোট গণনার দিকে। আজ সন্ধ্যায়, নিউজ চ্যানেলগুলিও প্রত্যাশিত বিজয়ীদের এবং তাদের বিজয়ের ব্যবধানের পূর্বাভাস দিয়ে সংখ্যা প্রকাশ করা শুরু করবে।

মুম্বইতে এসএম৫ কল্যাণ, এবং মুভিম্যাক্স চেইন অফ থিয়েটারগুলি সায়ন, কাঞ্জুরমার্গ, ইটারনিটি মল থানে, থানে ওয়ান্ডার মল এবং মিরা রোড এলাকায় প্রেক্ষাগৃহে সাধারণ নির্বাচনের ফলাফলগুলি লাইভ দেখানো হবে৷ ছয় ঘণ্টার স্ক্রিনিং সকাল ৯টায় শুরু হবে, টিকিটের দাম রাখা হয়েছে ৯৯ থেকে ৩০০ টাকা। মহারাষ্ট্রের অন্যান্য শহরে, আমানোরা (পুনে), দ্য জোন, কলেজ রোড (নাসিক) এবং মুভিম্যাক্স ইটারনিটি নগর (নাগপুর) এর মুভিম্যাক্সে স্ক্রীনিং অনুষ্ঠিত হবে।
এরআগে আইপিএল থেকে শুরু করে এরআগে একাধিক ক্রীড়ামূলক ইভেন্ট বড় পর্দায় সম্প্রচারিত হয়েছে। কিন্তু লোকসভা ভোটের ফলাফল প্রেক্ষাগৃহে এই প্রথমবার দেখানো হবে।সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এই বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ সম্ভাব্য ভাঙচুরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কেউ কেউ এটিকে বিনোদনমূলক বলে অভিহিত করেছেন। রাজনীতির মোড়খেই বিনোদনেরর থাকছে এবারের লোকসভা নির্বাচনের ফলাফলের দিনে।
আজ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ চলছে। পশ্চিমবঙ্গ-সহ দেশের আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গের ন'টি লোকসভা কেন্দ্রের মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। আজ ভোটদান-পর্ব শেষ হয়ে গেলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়ে যাবে। আর তারপরই সামনে আসবে এক্সিট পোল।












Click it and Unblock the Notifications