দর্শণে স্নাতক স্তরে অন্তর্ভুক্ত হল রামদেব, যোগী আদিত্যনাথের লেখা বই, নতুন শিক্ষানীতির সুপারিশ
দর্শণে স্নাতক স্তরে অন্তর্ভুক্ত হল রামদেব, যোগী আদিত্যনাথের লেখা বই, নতুন শিক্ষানীতির সুপারিশ
মোদী সরকারের নতুন শিক্ষানীতিতে এবার যোগী আদিত্যনাথ এবং বাবা রামদেবের লেখা বই অন্তর্ভুক্ত করতে চলেছে উত্তর প্রদেশ বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে স্নাতক স্তরে ফিলোজফি বা দর্শনে এই দুইজনের বই পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি কার্যকর করার জন্য তৈরি কমিটির সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কলেজে পাঠ্য হচ্ছে যোগী-রামদেবের লেখা বই
যোগগুরু রামদেব এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লেখা বই দর্শনে বিভােগ অন্তর্ভুক্ত করা হতে চলেছে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করা নিয়ে গঠিত বিশেষ কমিটির সুপারিশ করেেছ দর্শণবিভাবে স্নাতক স্তরে েযনএই দুই ব্যক্তর বই পড়ানো হয়। বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সব কলেজেই যেন দর্শন বিভাগে পড়ানো হয় এই দই জনের বই।

সামনেই ভোট
উত্তর প্রদেশে সামনেই বিধানসভা ভোট। একরই মধ্যে করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। শোনা যাচ্ছিল যোগীকে সরানো হতে পারে। কিন্তু সেই জল্পনার অবশ্য অবসান ঘটিয়েছে বিজেপি নিজেই। উত্তর প্রদেেশর ভোট নিয়ে আরএসএসের সঙ্গে বৈঠক করেছেন মোদী।

কেন পাঠ্যে এঁদের বই
যোগী আদিত্যনাথ এবং বাবা রামদেবের লেখা বইগুলির শিক্ষামূলক গুরুত্ব অনেক বেশি বলে দাবি করা হয়েছে। ভারতীয়দের যোগী সম্পর্কে জ্ঞান থাকা যেমন জরুরি তেমনই ভারতের প্রাচীনএবং আধ্যাত্মিক ইতিহাস জানাও জরুরি। । যোগী এবং রামদেবের বইয়ে সেটা রয়েছে বলে দাবি করা হয়েছে। সেকারণেই এই দুই লেখকের বই পাঠ্যে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

পড়া শুরু হয়ে গিয়েছে
সিলেবাস কমিটি প্রস্তাব করার সঙ্গে সঙ্গে মেরঠের চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় এই দুই ব্যক্তির লেখা বই পাঠ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছে। এবং ছাত্রছাত্রীরা পড়াও শুরু করে দিয়েছে। যোগী আদিত্যনাথের লেখা হঠযোগ কা স্বরূপ এবং বাবা রামদেবের যোগ সাধনা ও যোগ চিকিৎসা রহস্য এই দুটি বই পড়ানো শুরু করেছে।












Click it and Unblock the Notifications