'উড়তা পাঞ্জাব'-এর পর এবার 'উড়তা গুজরাত'? প্যাটেল বিক্ষোভ নিয়ে সিনেমায় ১০০টি কাটের নির্দেশ!
আহমেদাবাদ, ১৭ জুন : হাজারো বিতর্ক, বাধা-বিপত্তি কাটিয়ে এদিন মুক্তি পেতে চলেছে বিতর্কিত বলিউড ছবি 'উড়তা পাঞ্জাব'। আর এর মধ্যেই আর একটি সিনেমা পড়েছে সেন্সর বোর্ডের কোপের মুখে।
'উড়তা পাঞ্জাব' ভিডিও ফাঁসে কি হাত রয়েছে সেন্সর বোর্ডের?
উড়তা পাঞ্জাব নিয়ে সেন্সর বোর্ডের নির্দেশ প্রসঙ্গে কী বলছে বলিউড?
'উড়তা পাঞ্জাব' সিনেমায় ড্রাগ নিয়ে দেখিয়ে পাঞ্জাবকে ছোট করা হয়েছে। এই মর্মে ৮৯টি কাটের সুপারিশ করেছিল সেন্সর বোর্ড। এবার আরও একধাপ এগিয়ে একটি গুজরাতি সিনেমায় ১০০টি কাটের সুপারিশ করা হয়েছে।

গুজরাতি এই সিনেমাটির নাম 'সড়কতো সওয়াল : অনামত'। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় 'জ্বলন্ত প্রশ্ন : সংরক্ষণ'। সিনেমাটি গুজরাতে প্য়াটেল সংরক্ষণের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। সিনেমায় প্যাটেল আন্দোলনের প্রধান মুখ হার্দিক প্যাটেলের মতোই একজনের চরিত্র রয়েছে।
ছবিটির পরিচালকের নাম রাজেস গোহিল। তিনি জানিয়েছেন, সেন্সর বোর্ড তাঁদের জানিয়েছে, সিনেমাটি হার্দিক প্যাটেলের উপরে তৈরি যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেলে রয়েছে। এছাড়া সিনেমায় বাবা সাহেব আম্বেদকরকেও নিয়েও ভুল ব্যাখ্যা হয়েছে। যা একেবারেই সত্য নয়। ফলে ফের একবার পিভিউয়ের জন্য আবেদন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
শুধু এই সিনেমাটিই নয়, প্যাটেল সংরক্ষণের নেতা হার্দিক প্যাটেলের উপরে আর একটি গুজরাতি সিনেমা তৈরি হয়েছে যার নাম 'পাওয়ার অব পতিদার'। যা সেন্সর বোর্ড পর্যন্ত আসার আগেই বিতর্কের মুখে পড়েছে।
প্রসঙ্গত, এদিন শুক্রবার মুক্তি পেতে চলেছে 'উড়তা পাঞ্জাব' সিনেমাটি। পাঞ্জাবে ড্রাগ ও মাদক ব্যবসার রমরমা নিয়ে তৈরি এই সিনেমাটি কতোদূর সাড়া ফেলতে পারে এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications