এবার রিজার্ভেশন ছাড়াই ভ্রমণ করুন দেশের বিভিন্ন প্রান্তে, ১০টি এমনই ট্রেন চালু করল ভারতীয় রেল
ট্রেন যাত্রীদের জন্য আরও একটি সুখবর নিয়ে এল ভারতীয় রেল। ভারতীয় রেল ১০টি নতুন দূরপাল্লার ট্রেন চালু করেছে যাতে আগের থেকে রিজার্ভেশন টিকিট ছাড়াই যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রিজার্ভেশন ছাড়া ভ্রমণকারী যাত্রীদের সমস্যা সমাধানের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যা জানা যাচ্ছে, এই ট্রেনগুলি আজ থেকে যাত্রা শুরু করল। ভারতীয় রেল বেশি সংখ্যক যাত্রী সহ বিভিন্ন রুটে এই ট্রেনগুলির পরিষেবা প্রদান করবে।
শুধুমাত্র ট্রেন যাত্রীদের নির্দিষ্ট স্টেশন থেকে জেনারেল টিকিট কিনতে হবে। আর সেই টিকিটেই তারা ভ্রমণ করতে পারবেন। তাছাড়া, তারা UTS অ্যাপের মাধ্যমে টিকিটও বুক করতে পারে।

যাত্রীদের তথ্যের জন্য বলে রাখা ভালো, এই ট্রেনগুলিতে সাধারণ এবং চেয়ার-কার দুই ধরনের কোচ থাকবে। IRCTC-এর নতুন ট্রেনগুলি সারা দেশের প্রধান শহরগুলিকে যুক্ত করবে বলেই জানা যাচ্ছে।
রইল সেই ট্রেনগুলির বিস্তারিত সফর সূচি -
- মুম্বই-পুনে সুপারফাস্ট মুম্বই থেকে সকাল ৭:৩০ টায় ছাড়বে এবং পুনে পৌঁছাবে সকাল ১১:০০
- টায়হায়দরাবাদ-বিজয়ওয়াড়া এক্সপ্রেস হায়দরাবাদ থেকে সকাল সাড়ে ৭টায় ছাড়বে এবং দুপুর ২টায় বিজয়ওয়াড়া পৌঁছাবে
- দিল্লি-জয়পুর এক্সপ্রেস দিল্লি থেকে সকাল ৬টায় ছেড়ে যাবে এবং জয়পুর পৌঁছাবে দুপুর ১:৩০ টায়
- লখনউ-বারাণসী এক্সপ্রেস লখনউ থেকে সকাল ৭টায় ছাড়বে এবং বারাণসী পৌঁছাবে দুপুর ১:৩০ টায়
- কলকাতা-পাটনা ইন্টারসিটি কলকাতা থেকে ভোর ৫ টায় ছেড়ে যাবে এবং দুপুর ২ টায় পাটনায় পৌঁছাবে
- আহমেদাবাদ-সুরাট ফাস্ট আহমেদাবাদ থেকে সকাল ৭ টায় ছেড়ে যাবে এবং দুপুর সাড়ে ১২ টায় সুরাটে পৌঁছাবে
- পাটনা-গয়া এক্সপ্রেস সকাল ৬ টায় পাটনা থেকে ছাড়বে এবং সকাল সাড়ে ৯ টায় গয়া পৌঁছাবে
- জয়পুর-আজমের ফাস্ট জয়পুর থেকে সকাল ৮ টায় ছেড়ে রাত সাড়ে ১১ টায় আজমেরে পৌঁছাবে
- চেন্নাই-বেঙ্গালুরু এক্সপ্রেস চেন্নাই থেকে সকাল ৮ টায় ছাড়বে এবং বেঙ্গালুরুতে পৌঁছাবে বিকাল সাড়ে ৩ টায়
- ভোপাল-ইন্দোর ইন্টারসিটি সকাল সাড়ে ৬ টায় ভোপাল থেকে ছেড়ে যাবে এবং দুপুর ১২ টায় ইন্দোরে পৌঁছাবে
এবার এক নজরে দেখে নিন ভাড়ার পরিমাণ -
- দিল্লি থেকে জয়পুরের সাধারণ কোচের টিকিটের ভাড়া ১৫০ টাকা এবং বসার জন্য ৩০০ টাকা
- মুম্বাই থেকে পুনে যাওয়ার সাধারণ কোচের টিকিটের ভাড়া ১২০ টাকা এবং বসার জন্য ২৫০ টাকা
- কলকাতা থেকে পাটনা যাওয়ার সাধারণ কোচের টিকিটের ভাড়া ২০০ টাকা এবং বসার জন্য ৪০০ টাকা
কীভাবে ট্রেনের টিকিট বুক করবেন?
- স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন
- UTS (আনরিজার্ভড টিকেটিং সিস্টেম) মোবাইল অ্যাপ ব্যবহার করেও একটি টিকিট কাটতে পারেন
- এছাড়াও, আপনি কাছাকাছি জনসেবা কেন্দ্র থেকে টিকিট পেতে পারেন












Click it and Unblock the Notifications