Vande Bharat Express Train: কোনওটায় ১৬ তো আবার কয়েকটায় ২০! যুক্ত হচ্ছে কোচ, আরও লম্বা এবার বন্দে ভারত
Vande Bharat Express Train: বন্দে ভারতের জন্য নতুন কোচ পাচ্ছে কেরল! আর তা পেলে আট কোচ থেকে ১৬ কোচের হবে এই ট্রেন। পাশাপাশি কাসারগোড়গামী (Kasaragod) দ্বিতীয় ট্রেনটিতে রয়েছে ১৬টি কোচ। তাতে আরও চারটি কোচ হবে বলে খবর। আর তা যুক্ত হলে কোচের সংখ্যা হবে ২০।
অন্যদিকে নয়া দিল্লি-বারাণসী লাইন দীর্ঘ হলেও প্রতি ঘণ্টায় ৯৫ কিমি গতিতে ছোটে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) । জানুন খুঁটিনাটি সমস্ত তথ্য -

Vande Bharat Express Train: বন্দে ভারতের জন্য নতুন কোচ
তিরুবনন্তপুরম ভারতীয় রেলের একটি সূত্র অনুসারে, কেরলে বন্দে ভারতের ট্রেনের জন্য নতুন কোচ তৈরি করা হয়েছে। যা কিনা প্রধানমন্ত্রীর দিওয়ালী গিফট হিসাবেই দেখছে সে রাজ্য। সে রাজ্যে একাধিক সেমি বুলেটের সেট চলছে। এর মধ্যে তিরুঅনন্তপুরম থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত (thiruvananthapuram-Mangaluru) দুটি ট্রেন চলছে, আর তিরুবনন্তপুরম থেকে কাসারগোড় পর্যন্ত এক জোড়া (Thiruvananthapuram-Kasaragod Vande Bharat Express) ট্রেন চলছে।
Vande Bharat Express Train: ২০ কোচের হবে ট্রেন
বর্তমানে তিরুঅনন্তপুরম থেকে ম্যাঙ্গালোর (Mangaluru) পর্যন্ত যে ট্রেন চলছে তা ৮ কোচের। তাতে আরও বেশ কয়েকটি কোচ যুক্ত করা হচ্ছে। আর তা বেড়ে হবে ১৬ কোচের। অন্যদিকে কাসারগোড় পর্যন্ত যে ট্রেনটি চলছে তাতে আরও ৪ টি কোচ যুক্ত হবে। আর তা হলে ২০টি কোচ নিয়েই সে রাজ্যে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train)।
Vande Bharat Express Train: মাত্র ৮ ঘণ্টা ৩৫ মিনিটের সফর
তিরুঅনন্তপুরম থেকে মেঙ্গালুরু পর্যন্ত যে বন্দে ভারত চলছে (Vande Bharat Express Train)সেটি মাত্র ৮ ঘণ্টা ৩৫ মিনিটে সফর করে। আগে ওই রুটে যে ট্রেন চলত দ্রুতগতির সেটিতে সময় লাগত ১২ ঘণ্টা ৫০ মিনিট। অন্য দুটি ট্রেনে সময় লাগত ১৫ ঘণ্টা। কিন্তু বন্দে ভারত এক ধাক্কায় সময় অনেকটাই কমিয়ে এনেছে। ফলে যাত্রীরা অনেক দ্রুত যাত্রা করতে পারে এতে। শুধু তাই নয়, বাড়তি একাধিক কোচ যুক্ত হওয়ার কারণে যাত্রী ক্ষমতাও এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে এই রুটে।
Vande Bharat Express Train: দ্রুত গতির ট্রেন
বন্দে ভারত এক্সপ্রেস রেল ট্র্যাকে গতি এনেছে। খুব কম সময়ে এক প্রান্ত থেক অন্য প্রান্তে পৌঁছতে পারছেন যাত্রীরা। তবে দেশের দ্রুত গতির বন্দে ভারত দিল্লি-বারাণসী রুটে ছুটছে। এই রুট সবথেকে দীর্ঘ। তা সত্ত্বেও প্রতি ঘন্টায় ৯৫ কিলোমিটারের উচ্চ গতি রেকর্ড রেখেই চলে এই ট্রেন (Vande Bharat Express Train) ।












Click it and Unblock the Notifications