'ধৈর্য হারাচ্ছে হিন্দুরা', অযোধ্যার শুনানি পিছনোর পরই মন্তব্য বিজেপি মন্ত্রীর, কী ভাবছে গেরুয়া শিবির
অযোধ্যার শুনানি পিছিয়ে আগামী বছরের ২০১৯ জানুয়ারিতে করা হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
অযোধ্যার শুনানি পিছিয়ে আগামী বছরের ২০১৯ জানুয়ারিতে করা হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তখনই সিদ্ধান্ত হবে, কবে থেকে এই মামলা শুনানি শুরু হবে। ৩০ অক্টোবর থেকে আরএসএসের বৈঠক বসছে। দীপাবলির আগে এই বৈঠক বসছে। সেই বৈঠকে রাম মন্দির ইস্যুও অ্যাজেন্ডাতে রয়েছে। এক্সিকিউটিভ বোর্ডের বৈঠক হবে আগামী ২ নভেম্বর।

ওয়াকফ বোর্ডের সদস্য বাবু খানের বক্তব্য, এবার শুনানি তাড়াতাড়ি শেষ করা উচিত। কারণ এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। একইসঙ্গে শান্তি-বিশৃঙ্খলার প্রশ্নও রয়েছে। এবার কিন্তু ওয়াকফ বোর্ডের কারণে শুনানি পিছিয়ে যায়নি। সুন্নি ওয়াকফ বোর্ড এই ঘোষণায় সরাসরি হতাশা প্রকাশ করেছে। জানিয়েছে, তাঁরা মনে করেছিলেন, সর্বোচ্চ আদালত আর এই মামলায় অপেক্ষা করাবে না। তাড়াতাড়ি মীমাংসা করবে।
এদিকে সন্তদের সোসাইটিও এই শুনানির পর হতাশ। তাঁরাও ৩ ও ৪ নভেম্বর দিল্লিতে বৈঠকে বসছে। সেখানে ১২৫জন প্রতিনিধি থাকবেন। রাম মন্দির নিয়ে আগামিদিনে কেমন রণকৌশল হবে তা সেই বৈঠকে ঠিক হবে।
I don't want to comment since it's the decision of Supreme Court. However, the adjournment of hearing doesn't send a good message: Deputy Chief Minister of Uttar Pradesh, Keshav Prasad Maurya, on SC adjourns matter till January 2019 to fix date of hearing in #Ayodhya title suit pic.twitter.com/Y1vKGL6Exy
— ANI UP (@ANINewsUP) October 29, 2018
বিজেপি সরাসরি এই নিয়ে মুখ খুলছে না। কেশব প্রসাদ মৌর্য জানিয়েছেন, আদালতের বিচার্য বিষয় নিয়ে তিনি মন্তব্য করবেন না। তবে উল্টোদিকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং যে মন্তব্য করেছেন সেটাই কি বিজেপির মনের কথা? প্রশ্ন উঠছে। তিনি বলেছেন, হিন্দুদের ধৈর্য্যের বাঁধ ভাঙছে। এরপরে কী হবে সেটা আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এখন ঘটনা হল, ২০১৯ লোকসভা ভোটের বিজেপির প্রচারে নিশ্চিতভাবেই রামমন্দির ইস্যু থাকতে চলেছে। অযোধ্যার ঘটনায় ইতিবাচক বা নেতিবাচক যাই ঘটুক না কেন, তা বিজেপির ওপরে প্রভাব ফেলবে। এই অবস্থায় বিজেপি নেতাদের বেশি প্রতিক্রিয়া আসা স্বাভাবিক।
This is a familiar story. Every 5 yrs before elections, BJP will try to polarise views on #RamMandir. Congress party's position is that the matter is before SC,everyone should wait until SC decides questions before SC. I don't think we should jump the gun: P Chidambaram, Congress pic.twitter.com/JQogTExYOv
— ANI (@ANI) October 29, 2018
কংগ্রেস নেতা পি চিদাম্বরম যেমন জানিয়েছেন, এটা পরিচিত ঘটনা। প্রতি পাঁচবছরে নির্বাচনের আগে রাম মন্দির ইস্যুতে বিজেপি ভোটভাগের চেষ্টা করে। কংগ্রেসের কী অবস্থান তা সুপ্রিম কোর্টকে বলা রয়েছে। ফলে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয়, তার জন্য সকলকে অপেক্ষা করতে হবে।












Click it and Unblock the Notifications