অটলবিহারি বাজপেয়ীর 'মৃত্যু'-তে স্কুল ছুটি! সাসপেন্ড প্রধান শিক্ষক
ভুবনেশ্বর, ১৪ সেপ্টেম্বর : জীবিত আব্দুল কালামের ছবিতে মালা পরিয়েছিলেন ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী নীরা যাদব। ঠিক তার কয়েকদিন বাদেই মৃত্যু হয় প্রবাদপ্রতিম এই বিজ্ঞানীর।
এবার ওড়িশার একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ী মৃত্যুশোকে স্কুল ছুটি দিয়ে বসলেন।

জানা গিয়েছে, ওড়িশার বালাসোরের বুডাখুন্টা প্রাথমিক স্কুলের প্রধানশিক্ষক কমলাকান্ত দাস গত শুক্রবার অটলজীর প্রয়াণের খবর শুনে স্কুল ছুটি দিয়ে দেন। খবর যাচাইয়েরও প্রয়োজন মনে করেননি তিনি।
এরপরে গত রবিবার এলাকাবাসী ঘটনাটির বিরোধ জানিয়ে জেলার কালেক্টরের কাছে প্রধান শিক্ষকের নামে অভিযোগ জানান। অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন সকলে।
ঘটনাটি জানার পরই প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত প্রধানশিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসকও।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন অটলজী। হাঁটাচলার মতো অবস্থায় না থাকা এই 'ভারতরত্ন'-কে একেবারেই প্রকাশ্যে দেখা যায় না।












Click it and Unblock the Notifications