তামিল ছবি মার্শেল নিয়ে বিতর্ক বাড়াল রজনীকান্তের টুইট, কী বললেন দক্ষিণের থালাইভা
বিতর্কিত তামিল ছবি মার্শেলের সমর্থনে এগিয়ে এলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, ছবির নির্মাতা ও পরিচালককে অভিনন্দন জানিয়েছেন তিনি
তামিল ছবি মার্শেল নিয়ে বিতর্ক শেষ হতেই চাইছে না। এবার ছবির সমর্থনে এগিয়ে এলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তামিল তারকা বিজয় অভিনীত মার্শেল ছবিতে জিএসটি নিয়ে একটি সংলাপ নিয়েই বিতর্কের সৃষ্টি। এই সংলাপ ছবি থেকে বাদ দেওয়ার জন্য বিজেপি চাপ দিচ্ছে বলে অভিযোগ। ছবির নির্মাতা বিতর্কিত সংলাপ ছবি থেকে বাদ দেওয়ার কথা বললেও মুক্তির তিন দিনের মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে মার্শেল। ইতিমধ্য়েই ছবিটি ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

ছবিতে একটি সংলাপে অভিনেতা বিজয় বলেছেন, সিঙ্গাপুরে ৭ শতাংশ জিএসটি থাকা সত্ত্বেও সেখানে বিনামূল্যে চিকিৎসার সুবিধে দেওয়া হয়, কিন্তু এদেশে ওষুধের ওপর ১২ শতাংশ জিএসটি রয়েছে আর মদের ওপর কোনও জিএসটি নেই। ছবিটি মুক্তির আগেই এই দৃশ্যটি অনলাইনে লিক হয়ে ভাইরাল হয়ে যায়। এছাড়াও ছবিতে গোরক্ষপুর শিশুমৃত্যু নিয়েও সংলাপ রয়েছে।
এদিকে এই দৃশ্য ভাইলার হওয়ায় দৃশ্যটি ছবি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন বেশ কয়েকজন বিজেপি নেতা। কিন্তু ছবির সমর্থনে রজনীকান্তের মত ব্যক্তিত্ব এগিয়ে আসায় বিতর্ক অন্য় মাত্রা নিয়েছে। থালাইভা টুইট করে জানিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ছবিতে কথা বলা হয়েছে, মার্শেল টিমকে অভিনন্দন।
এদিকে এই ছবি নিয়ে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরাও। তবে এই প্রসঙ্গে সব থেকে উল্লেখযোগ্য হল বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহার মন্তব্য়। দলীয় লাইনের উল্টো পথে হেঁটে তিনি বলেন, কেউ নোট বাতিলকে সমর্থন করেছেন কেউ করেননি, কেউ জিএসটিকে ভাল বলছেন আবার কেউ খারাপ। কিন্তু সমালোচনা করলেই কেউ দেশদ্রোহী হয়ে যায় না।












Click it and Unblock the Notifications