'নমো চা'-এর পাল্টা এখন 'রাহুল দুধ'

রাহুল গান্ধীর রঙিন ছবি লাগানো প্লাস্টিকের গ্লাসে জেলার ১৯টি ব্লকে বুথ করে বিলি হবে রাহুল দুধ। শুক্রবার এমনটাই জানিয়েছেন গোরখপুর কংগ্রেসের সইদ জামাল।
সূত্রের খবর অনুযায়ী প্রত্যেক বুথে ৫০ লিটার করে দুধ পরিসেবন করা হবে। সঙ্গে থাকবে কংগ্রেসের নয়া স্লোগান, জহরিলে চায়ে নেহি,মিঠে দুধ পিলায়েঙ্গে, দেশকে নজওয়ানো কো পহেলওয়ান বনায়েঙ্গে (বিষাক্ত চা নয়, মিষ্টি দুধ খাওয়াবো, দেশের নবীনদের পালোয়ান বানাবো।)
তবে, এই প্রচারে খুব একটা সাড়া মিলছে না। তার অন্যতম প্রধান কারণ রাজ্য কংগ্রেসই এই প্রচারকে খুব একটা আমল দিতে চাইছে না। অথচ মোদীর চায়ে পে চর্চা প্রচার সার্বিকভাবেই সুপারহিট।
নরেন্দ্র মোদী চা বিক্রি করতেন। সেখান থেকে উঠে এসে আজ তিনি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। মোদীর সঙ্গে চা-য়ের এই যোগসূত্রটাই তুলে আনা হয়েছে চায়ে পে চর্চা প্রচারে। অথচ রাহুল দুধের প্রচারে এমন কোনও ইউএসপি নেই,
সেই কারণেই গোরখপুর কংগ্রেসের এই টুকলি প্রচার ধাক্কা খাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications