মোদীর সার্জিক্যাল স্ট্রাইক দেখেছেন, এবার তৈরি থাকুন রাহুলের সার্জিক্যাল স্ট্রাইক দেখতে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন। মঙ্গলবার কংগ্রেস সভাপতি সুরাটগড়ে একটি নির্বাচনী জনসভায় বলেন, কংগ্রেস দারিদ্র্যের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। রাহুল বলেন, গত ছ'মাস ধরে তাঁদের দল দারিদ্র নির্মূল করার পরিকল্পনা কষেছেন। এবার ক্ষমতায় এলে দেশ থেকে দারিদ্র দূরীকরমই হবে তাঁদের পয়লা নম্বর অ্যাজেন্ডা।

মোদীর সার্জিক্যাল স্ট্রাইক দেখেছেন, তৈরি থাকুন এবার সার্জিক্যাল স্ট্রাইক হবে রাহুলের

এদিন সুরাটগড়ের সমাবেশ থেকে রাহুল গান্ধী ফের দারিদ্রি দূরীকরণের পাশাপাশি বলেন, দেশের দরিদ্রতম ২0 শতাংশ পরিবারকে ন্যূনতম আয়ের গ্যারান্টি দিয়েছেন তিনি। নয়া প্রকল্প ঘোষণা করে কংগ্রেস এখন থেকেই পরবর্তী সরকারের দিক নির্দেশনা তৈরি করে দিচ্ছে। রাহুল গান্ধী জানান, শুধুমাত্র ধনী ব্যক্তিরাই নরেন্দ্র মোদি সরকারের শাসনে স্বপ্ন দেখতে পারেন। তাঁরা ক্ষমতায় এলে গরিবরা নতুন স্বপ্ন দেখবেন।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'ম্যায় ভি চৌকিদার' শীর্ষক অভিযানকে একহাত নেন। তিনি বলেন, মোদি দেশের নাগরিকদের চৌকিদার নন, তিনি ধনী ব্যবসায়ী অনিল আম্বানি এবং দেশান্তরী নীরব মোদিদের চৌকিদার। কখনও গরিবের বাড়িতে চৌকিদার দেখেছেন, কিন্তু অনিল আম্বানি-নীরব মোদীদের বাড়িতে চৌকিদার রয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে আসলে আম্বানি-নীরব মোদীদের চৌকিদার।

রাজস্থানের শ্রীগঙ্গানগরের এক সমাবেশ থেকে তিনি প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, প্রধানমন্ত্রী চৌকিদার হতে চান। কিন্তু কাদের চৌকিদার হবেন তা তিনি বলেননি। আপনি কি একজন কৃষকের বাড়িতে কোনও চৌকিদারকে দেখেছেন? আপনি কি কোনও বেকার যুবকের বাড়িতে চৌকিদার দেখেছেন? কিন্তু চৌকিদার দেখেছেন অনিল আম্বানির বাড়িতে? নীরব মোদীর বাড়িতে। সৌই চৌকিদারই হতে চান প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+