Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবারে করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেও! একনজরে পদ্ধতি

প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ করোনার বিরুদ্ধে লড়াই করতে ভ্যাকসিন (corova vaccine) নিচ্ছেন। অনেকেরই সার্টিফিকেটের প্রয়োজন পড়ছে, আবার অনেকের পড়ছে না। তবে এবার কয়েক সেকেন্ডের মধ্যেই ভ্যাকসিনের সার্টিফিকেট (certifica

প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ করোনার বিরুদ্ধে লড়াই করতে ভ্যাকসিন (corova vaccine) নিচ্ছেন। অনেকেরই সার্টিফিকেটের প্রয়োজন পড়ছে, আবার অনেকের পড়ছে না। তবে এবার কয়েক সেকেন্ডের মধ্যেই ভ্যাকসিনের সার্টিফিকেট (certificate) পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে (whatsapp)। স্বাস্থ্যমন্ত্রকের উদ্যোগেরই দেশের সাধারণ মানুষ এই সুবিধা পেতে চলেছেন।

কয়েক সেকেন্ডেই ভ্যাকসিনের সার্টিফিকেট

কয়েক সেকেন্ডেই ভ্যাকসিনের সার্টিফিকেট

কোউইন অ্যাপে ঢুকে করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট বের করার প্রক্রিয়া অনেকের কাছেই বেশ শক্ত মনে হয়েছে। এবার আরও অনেক সহ প্রক্রিয়া বের করল স্বাস্থ্যমন্ত্রক। যার জন্য হোয়াটসঅ্যাপকে ব্যবহার করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের দাবি কয়েক সেকেন্ডেই এই সার্টিফিকেট পাওয়া যাবে। এর জন্য ভ্যাকসিন প্রাপককে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠাতে হবে। সঙ্গে সঙ্গেই ভ্যাকসিন প্রাপক তথ্য পেয়ে যাবেন। এমনটাই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি হোয়াটসঅ্যাপ নম্বরের উল্লেখ

স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি হোয়াটসঅ্যাপ নম্বরের উল্লেখ

স্বাস্থ্যমন্ত্রকের তরফে এব্যাপারে টুইট করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়ার অফিসের করা টুইটে বলা হয়েছে, প্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষের জীবনে বিপ্লব ঘটতে চলেছে। এবার থেকে #COVID19 ভ্যাকসিন সার্টিফিকেট পাওয়া যাবে মাইগভ করোনা হেল্প ডেস্কের মাধ্যমে, তিনটি ধাপে। এর জন্য 9013151515 নম্বরটিকে সেভ করে রাখতে বলা হয়েছে। হোয়াটসঅ্যাপে covid certificate লিখে পাঠিয়ে ওই নম্বরে পাঠিয়ে দিতে হবে। এরপর মোবাইলে আসা ওটিপি দিলেই কয়েক সেকেন্ডের মধ্যেই সার্টিফিকেট পাওয়া যাবে।

প্রস্তুতকারকদের থেকে ৭৫ শতাংশ ভ্যাকসিন নিচ্ছে সরকার

প্রস্তুতকারকদের থেকে ৭৫ শতাংশ ভ্যাকসিন নিচ্ছে সরকার

২১ জুন থেকে কেন্দ্রীয় সরকার নতুন দফায় দেশে করোনার বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। যেখানে বাড়তি ভ্যাকসিনের বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গুলির হাতে কত ভ্যাকসিন রয়েছে, তা সবার সামনেই দিয়ে দেওয়া হচ্ছে। সাপ্লাই চেনকে জোরদার করার প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ৫২.৩৭ কোটি ভ্যাকসিন ডোজ

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ৫২.৩৭ কোটি ভ্যাকসিন ডোজ

কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিরকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রস্তুতকারকরা যত ভ্যাকসিন তৈরি করছে, তার ৭৫ শতাংশই কেন্দ্রীয় সরকার কিনে নিচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ইতিমধ্যেই ৫০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশে এখনও পর্যন্ত ৫০, ৬৮, ১০, ৪৯২ ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে।
রবিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৫২.৩৭ কোটি ভ্যাকসিন ডোজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পাঠানো হয়েছে। এছাড়াও ৮৯৯, ২৬০ ভ্যাকসিন ডোজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হাতে পৌঁছনোর অপেক্ষায় রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+