নবি মুম্বইয়ের আতঙ্ক এখন 'সিরিয়াল রেপিস্ট', চারটি ধর্ষণে অভিযুক্তের খোঁজ পুলিশের
নবি মুম্বইয়ের আতঙ্ক এখন সিরিয়াল রেপিস্ট। পরপর চারটি ধর্ষণের ঘটনা ঘটিয়েছে একজন অথবা দুজন অভিযুক্ত মিলে।
নবি মুম্বইয়ের আতঙ্ক এখন সিরিয়াল রেপিস্ট। পরপর চারটি ধর্ষণের ঘটনা ঘটিয়েছে একজন অথবা দুজন অভিযুক্ত মিলে। সেই খবর প্রকাশ্যে আসার পর তাদের খোঁজে সারা শহরে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে মুম্বই পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্তরা নাবালিকা মেয়েদের টার্গেট করছে। গত বুধবারও এক নাবালিকার ধর্ষণের পর পুলিশ তৎপরতা আরও বেড়ে গিয়েছে।

পুলিশ বলছে, অভিযুক্ত সম্ভবত মানসিক রোগে ভুগছে। সোমবার ১২ বছরের একটি মেয়েকে তুব্রে গ্রামে ধর্ষণ করেছে সে। তখন মেয়েটি বাড়িতে একাই ছিল। পরে ঘটনায় মামলাও দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, এর আগেও এই একই ধর্ষক কোপারখাইরানেতে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। কারণ সিসিটিভিতে একই যুবককে দেখা গিয়েছে।
জানা গিয়েছে, ঘটনার দিন নাবালিকা মেয়েটিকে মোবাইল ফোন দেখিয়ে বাবা ডাকছে বলে ডেকে নিয়ে গিয়ে একটি নির্মীয়মান বাড়ির ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
তদন্তে উঠে এসেছে নাবালিকা মেয়েরা যারা কোনও না কোনও কাজে বাড়ি থেকে বের হয়, তাদের টার্গেট করেই হামলা করা হচ্ছে। কেউ বাবাকে দোকানে টিফিন দিতে গিয়ে ধর্ষিতা হয়েছে, তো কেউ বাড়ি থেকে সামান্য দূরে ময়লা ফেলতে গিয়ে নিগৃহীতা হয়েছে। সব ক্ষেত্রেই মেয়েদের ভয় দেখানো হয়েছে। আর এসব একজন বা দুজনের কাজ বলে পুলিশের সন্দেহ।
এমন ঘটনা কান্দিভলি ও দিন্দোশীতেও পুলিশের গোচরে এসেছে বলে খবর। ফলে সিসিটিভি ফুটেজের ছবি ছড়িয়ে দিয়ে সিরিয়াল রেপিস্ট-এর খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে মুম্বই পুলিশ।












Click it and Unblock the Notifications