বেঙ্গালুরুগামী বিমানে ল্যাপটপ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা, চাঞ্চল্য
ফের একবার ইলেকট্রনিক ডিভাইস থেকে আগুন লাগার ঘটনা ঘটল বিমানে। শনিবার তিরুবন্তপুরম থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।
ফের একবার ইলেকট্রনিক ডিভাইস থেকে আগুন লাগার ঘটনা ঘটল বিমানে। শনিবার তিরুবন্তপুরম থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে বিমান পরিষেবা সংস্থাও।

জানা গিয়েছে, প্রথম বিমানের ভেতরে একটি কালো ব্যাগে থেকে পোড়া পোড়া গন্ধ পান যাত্রীরা। তখনই বিষয়টি নিয়ে কেবিন ক্রিউকে জানালে তাঁরা এক যাত্রীর ল্যাপটপে আগুলের ফুলকি দেখতে পান। তারপরই আগুন নেভানোর কাজ শুরু হয়। অগ্নিনির্বাপন যন্ত্র এনে তা নেভানোর পর, ল্যাপটপটিকে একটি জলের পাত্রে রাখা হয়, বিমান অবতরণের পর, জল থেকে দগদ্ধ ল্যাপটপটিকে তোলা হয়।
উল্লেখ্য, আকাশপথে একের পর এক বিমান সফরে ইলেকট্রনিক ডিভাইসে আগুন লাগার ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়াচ্ছে। কিছুদিন আগেই, দেশের আভ্যন্তরীন বিমান সফরে পার্সোনাল ইলেকট্রনিক ডিভাইস বা পেড ব্যবহারে নিয়ে প্রশাসনিক বিধি নিষেধ আরোপের সম্ভাবনার কথা সামনে এসেছিল। ইতিমধ্যেই পেড বা পার্সোনাল ইলেকট্রনিক গুডস-এপ নিষেধাজ্ঞাগ্রস্ত বস্তু নিয়ে একটি তালিকা প্রকাশ করে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন।












Click it and Unblock the Notifications