কোভিডে সুস্থ পরিবারের শিশুদের রাখুন সাবধানে, জটিল রোগে আক্রান্ত হতে পারে খুদে সদস্য
কোভিডে সুস্থ পরিবারের শিশুদের রাখুন সাবধানে, জটিল রোগে আক্রান্ত হতে পারে খুদে সদস্য
করোনাতে রক্ষা ছিল না, দোসর এসে জুটল ব্ল্যাক ফাঙ্গাস, কিন্তু না নিস্তার নেই তাতেও। নতুন এক উদ্বেগ দেখা দিয়েছে। মহারাষ্ট্রে কোভিডে সুস্থ হয়ে ওঠা পরিবারদের শিশুদের মধ্যে মাল্টিসিস্টেম ইনফ্লেমাটরি সিনড্রমের (মিস–সি) উপসর্গ দেখা দিচ্ছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী নাগপুরে ছ’জন রোগী, যাদের বয়স ২–১২ বছর, তাদের মিস–সি–এর উপসর্গ দেখা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইএমএর যবতমাল চ্যাপ্টাররে সভাপতি ও শিশু বিশেষজ্ঞ ডাঃ সঞ্জীব যোশী জানান যে পরিবারের যে সব শিশুদের করোনা ভাইরাস হয়েছে তাদের 'কোভিড অ্যান্টিবডি’ গড়ে উঠেছে, যেখান থেকে মিস–সি রোগে আক্রান্ত হয়েছে। এনও পর্যন্ত এই ধরনের রোগের খোঁজ পাওয়া গিয়েছে নাগপুর, যবতমাল, ওয়াসিম ও বুলধানাতে। তবে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা অভিভাবকদের বলা হয়েছে যে তাঁদের সন্তানের এ ধরনের কোনও উপসর্গ দেখা যাচ্ছে কিনা তাঁরা যাতে তা লক্ষ্য রাখেন।
মিস–সি উপসর্গগুলির সঙ্গে কাওয়াসাকি রোগের উপসর্গের মিল রয়েছে। জ্বর, শ্বাস নিতে সমস্যা, পেটে ব্যাথা, ত্বক নখের রং নীলচে হয়ে যাওয়া এইসব শিশুদের মধ্যে দেখা দিলে তা কখনই এড়িয়ে যাওয়া উচিত নয়। এমনকী এই উপসর্গ কোভিড নেগেটিভ শিশুদেরও হতে পারে। অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে যে তাঁদের করোনা থেকে সুস্থ হয়ে ওঠার একমাসের মধ্যে যদি শিশুদের মধ্যে এই সিনড্রম দেখা যায় তবে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন।
এখনও অনেকেই এই মিস–সি রোগটি সম্পর্কে অবহিত নন। কিন্তু করোনার দ্বিতীয় ওয়েভের সঙ্গে এই জটিল রোগের দৃঢ় সম্পর্ক রয়েছে। করোনায় সুস্থ বা করোনা আক্রান্ত শিশুদের অভিভাবকদের তাই খুব সতর্ক থারার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications