উত্তরপ্রদেশের পর এবার ঝাড়খণ্ডে নিষিদ্ধ অবৈধ কসাইখানা
উত্তরপ্রদেশের পর এবার বিজেপি শাসিত ঝাড়খণ্ডেও বন্ধ করে দেওয়া হল অবৈধ কসাইখানা। সোমবার ঝাড়খণ্ড সরকারের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
রাঁচি, ২৮ মার্চ : উত্তরপ্রদেশের পর এবার বিজেপি শাসিত ঝাড়খণ্ডেও বন্ধ করে দেওয়া হল অবৈধ কসাইখানা। সোমবার ঝাড়খণ্ড সরকারের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই কসাইখানাগুলিকে হয় সংশ্লিষ্ট দফতরের কাছ থেকে বৈধ ছাড়পত্র নিতে হবে, নতুবা তা বন্ধ করে দিতে হবে।
ঝাড়খণ্ডের স্বরাষ্ট্রসচিব এসকেজি রাহাতে প্রতিটি ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, পুরসভা সহ সমস্ত জায়গায় অবিলম্বে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছেন। ভারতের ফুড সেফটি ও স্ট্যান্ডার্ড অথোরিটি অব ইন্ডিয়া, যারা সারা দেশে ৬২টি এই ধরনের কসাইখানাকে লাইসেন্স দিয়েছে, তাদের একটিও ঝাড়খণ্ড রাজ্যের নয়।

জানা গিয়েছে, ঝাড়খণ্ডে অবস্থিত সবকটি কসাইখানার একটিও রাজ্যের কাছ থেকে অনুমতি না নিয়েই ব্যবসা খুলে বসেছে। এর মধ্যে কিছু কসাইখানাকে লাইসেন্স দিয়েছে রাঁচি পুরসভা।
রাজ্য সরকারের বক্তব্য, সাধারণ মানুষের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রেখে অবৈধ কসাইখানা বন্ধের বিষয়ে সরকার এগিয়ে এসেছে। নিয়ম মেনে কেউ কাজ করলে তাতে সরকারের বিন্দুমাত্র অসুবিধা নেই। অর্থাৎ এই কড়াকড়ির ফলে কেউ ছাগলের মাংস অথবা মুরগীর মাংস বিক্রি করলে আগে পুরসভা থেকে লাইসেন্স নিতে হবে। আর গোমাংস বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে।
কারণ ২০০৪-০৫ সালে ঝাড়খণ্ডে গোমাংস বিক্রি বন্ধ করে সরকার। এই কাজ করতে গিয়ে ধরা পড়লে ১০ বছরের সাজা ও ১০ হাজার টাকার জরিমানার সংস্থান রয়েছে।












Click it and Unblock the Notifications