এবার হোম ডেলিভারিতে ট্রেনের টিকিট পৌঁছে যাবে আপনার বাড়িতে
এবার থেকে রেলের যাত্রীরা অনলাইনে টিকিট কাটলেও 'ক্যাশ অন ডেলিভারি' অপশন বেছে নিয়ে সেই টিকিট ঘরে বসে হাতে পেয়ে যাবেন। এক্ষেত্রে সামান্য টাকা ডেলিভারি চার্জ কাটা হবে।
এবার থেকে রেলের যাত্রীরা অনলাইনে টিকিট কাটলেও 'ক্যাশ অন ডেলিভারি' অপশন বেছে নিয়ে সেই টিকিট ঘরে বসে হাতে পেয়ে যাবেন। এক্ষেত্রে সামান্য টাকা ডেলিভারি চার্জ কাটা হবে। অনলাইনে টিকিট কাটার সময়ে এই অপশন বেছে নিতে পারবেন গ্রাহকেরা।[এবার রেলের টিকিট বুকিংয়েও লাগবে আধার কার্ড]
রেলে সর্বস্তরের গ্রাহককে পরিষেবা দিতে আইআরসিটিসি এই প্রথমবার 'পে অন ডেলিভারি' বা 'ক্যাশ অন ডেলিভারি' অপশন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে। কেউ অনলাইনে টাকা না দিয়ে এই অপশন বেছে নিয়ে বাড়িতে টিকিট হাতে পেলে তখন টাকা দিতে পারবেন।[রেলের টিকিট এবার পাওয়া যাবে ব্যাঙ্ক থেকেও]

আইআরসিটিসি নিজেদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে এই নতুন উপায় শুরু করেছে। অনেক সময়ে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের তথ্য ইন্টারনেটে দিতে ইতস্তত করেন ভারতীয়রা। সেক্ষেত্রে এই মাধ্যমে অনলাইনেও যেমন গ্রাহককে অভ্যস্ত করা যাবে, তেমনই তাদের পছন্দমতো টিকিট বাড়িতেও চাইলে পৌঁছে দেওয়া হবে। সেক্ষেত্রে নগদের পাশাপাশি কার্ড দিয়েও বাড়িতে টিকিট হাতে পেয়ে পিওএস মেশিনের মাধ্যমে টাকা দেওয়া যাবে।[ভারতীয় রেল নিয়ে এই বিস্ময়কর তথ্যগুলি আপনার নিশ্চিত অজানা]
বাড়িতে বসে টিকিট হাতে পেতে হলে আধার কার্ড অথবা প্যান কার্ডের তথ্য দিতে হবে গ্রাহককে। ৫ হাজার টাকা পর্যন্ত টিকিটে ৯০ টাকা ও ৫ হাজার টাকার বেশি টিকিট বাড়িতে পৌঁছলে ১২০ টাকার বেশি চার্জ দিতে হতে পারে বলে জানা গিয়েছে।[এবার কনফার্ম টিকিট কাটুন ট্রেন ছাড়ার মাত্র ৩০ মিনিট আগে!]
রেলের দাবি, বহু মানুষ এখনও ট্রাভেল এজেন্ট মারফত ও রেলের রিজার্ভেশন কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটেন। এক্ষেত্রে তাদের সময় বাঁচবে এবং টাকা সামান্য লাগলেও হয়রানি কমবে। ফলে বাড়িতে বলে রেলের টিকিট হাতে পাওয়ার সুবিধা নিতে বহু মানুষ আগ্রহী হবেন বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications