টিকিট 'কনফার্মড' হলে এখন থেকে এসএমএস পাঠাবে রেল

নয়াদিল্লি, ৪ মার্চ: ওয়েটিং লিস্টের টিকিট কেটেছিলেন! ট্রেন ছাড়ার আগে পর্যন্ত বারবার ফোন করছেন বা রেলের ওয়েবসাইট ঘাঁটছেন। টিকিট 'কনফার্মড' হল কি না, জানতে!

এই উদ্বেগের এবার অবসান ঘটল। এখন থেকে আপনার ওয়েটিং লিস্টের টিকিট 'কনফার্মড' হলে এসএমএস চলে আসবে মোবাইলে। আরএসি হলেও পাবেন এসএমএস। সোমবার থেকে এই পরিষেবা চালু করে দিয়েছে ভারতীয় রেল।

রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী জানিয়েছেন, গত ১০ দিন ধরে পরীক্ষামূলক ভিত্তিতে এই পরিষেবা দেওয়া হচ্ছিল। সাফল্য পাওয়া গিয়েছে। তাই দেশ জুড়ে চালু করে দেওয়া হয়েছে পরিষেবাটি। রোজ অন্তত চার লক্ষ মানুষ এর ফলে উপকৃত হবেন।

তিনি আরও জানান, টিকিট কাটার সময় সংশ্লিষ্ট যাত্রী যে মোবাইল নম্বরটি দেবেন, সেই নম্বরে এসএমএস পাঠানো হবে। এ জন্য যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হবে না। ওয়েটিং লিস্টের টিকিট আরএসি হলে যেমন এসএমএস আসবে, তেমনই সেই টিকিট আরএসি থেকে 'কনফার্মড' হয়ে গেলেও মিলবে এসএমএস। রেল কর্তৃপক্ষ এই পরিষেবার নাম দিয়েছে এসএমএস গেটওয়ে সার্ভিস।

রেলওয়ে বোর্ডের সদস্য (ট্রাফিক) ডি পি পাণ্ডে জানান, যে এসএমএস সংশ্লিষ্ট যাত্রীদের পাঠানো হবে, সেখানে শুধু 'কনফার্মড' লেখা থাকবে, তা নয়। কোচ নম্বর এবং বার্থ নম্বরেরও উল্লেখ থাকবে। মোবাইলে মেসেজ এসে যাওয়ায় ট্রেনে ওঠার আগে সংরক্ষণ তালিকা দেখতেও গুঁতোগুঁতি করতে হবে না। দূরপাল্লার যে কোনও মেল, এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে এই পরিষেবা প্রযোজ্য হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+